আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মাতৃদিবসে মায়ের হাতে তুলে দিন বিশেষ উপহার

নিজস্ব প্রতিনিধি: মা এমন একজন, যার ভালোবাসার মধ্যে কখনও স্বার্থ লুকিয়ে নেই। সন্তানের জীবনের প্রতিটি স্তরে মায়ের চেয়ে বড় শিক্ষাগুরু ও রক্ষাকর্তা আর কেউ হয় নেই। ‘মা’ শব্দটা অতি ক্ষুদ্র হলেও, তার অর্থের গভীরতা অনেকটাই। আগামী রবিবার মা দিবস। মাতৃত্বের উদযাপন মূলত এই দিনটি পালিত হয়। সকলেই চান এই দিনে মায়ের জন্য বিশেষ কিছু করতে। বর্তমানে চাকরি, পড়াশোনা বা সংসার ইত্যাদি কারণে মায়ের সঙ্গে সবসময় সময় কাটানো হয়না। তাই মায়ের দিবসে মাকে দিন বিশেষ উপহার। মায়েরা ফোনে বন্ধুবান্ধব এবং আত্মীয়দের সঙ্গে কথা বলতে খুব পছন্দ করেন। যদি তাঁদের জন্য ইয়ার বাড কিনতে পারেন, ভাল। 

সুন্দর শাড়ি: এবারের মা দিবসে মা-কে একটি সুন্দর শাড়ি উপহার দিতে পারেন। মায়ের বয়স অনুযায়ী এবং পছন্দের রঙের শাড়ি উপহার দিন। 

ফটো ফ্রেম: ফটো ফ্রেমে মায়ের পুরনো কোনো ছবি ফ্রেমবন্দি করে দিতে পারেন। পারলে নিজের সঙ্গে মায়ের ছবি ফ্রেমবন্দি করুন। 

বই বা ডায়েরি: মা যদি বই পড়তে পছন্দ করেন তাহলে তাকে বই উপহার দিন। কোনও ছোট গল্প বা উপন্যাসের বই অথবা রান্নার বই উপহার দিতে পারেন। 

গহনা বা ঘড়ি: আপনার মা যদি সাজগোজ করতে পছন্দ করেন, তাহলে গহনা উপহার দিতে পারেন। কানের দুল, গলার হার দিতে পারেন।

স্মার্টফোন: মায়ের স্মার্টফোনটি কি অনেক পুরনো? তাহলে আপনার বাজেট থাকলে এই মাদার্স ডে-তে তাঁর হাতে একটা স্মার্টফোন তুলে দিন।

বেড়াতে যান: মা দিবসকে বিশেষ করে তুলতে, আপনি তাঁর কোনও পছন্দের জায়গায় নিয়ে যান।

Published by:

Share Link:

More Releted News:

গরমে হাঁসফাঁস পোষ্যও! স্বস্তি দিতে মেনুতে রাখুন এই খাবারগুলি

মাত্র ২৯৯ টাকায় একাধিক ওটিটি সাবস্ক্রিপশনের অফার? ফাঁদে পা দিলেই ফাঁকা হবে অ্যাকাউন্ট

ডায়াবেটিসে এই ক্লান্তি কেন?ফিট থাকলেও শরীর দিচ্ছে সতর্কবার্তা

মে মাসে একাধিক ট্রেনের রুট পরিবর্তন, ভ্রমণের আগে সম্পূর্ণ তালিকা দেখে নিন

কর্মক্ষেত্রে বার বার বাধার সম্মুখীন? ৫ লক্ষণেই রয়েছে ইঙ্গিত

দেশজুড়ে ক্রমাগত বাড়ছে তাপমাত্রা, কী বলছে জ্যোতিষশাস্ত্র?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ