‘মহাসচিবকে সাসপেন্ড করতেও ভাবেনি দল’, নেতা-কর্মীদের বড় বার্তা দিলেন অভিষেক

সবুজ শিবিরের যুবরাজ বলেন, কেউ দুর্নীতিগ্রস্ত প্রমাণ পেলেই দল থেকে তাঁকে ঘাড় ধাক্কা দেওয়া হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: জিতে গিয়ে নিজেকে কেউকেটা ভাবলে বিপদ আছে। পঞ্চায়েত নির্বাচনের আগে পূর্ব বর্ধমান থেকে এমনটাই বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (ABHISHEK BANERJEE)। কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেন, দুর্নীতিতে কাওকে রেয়াত করে না দল।

তিনি বলেন, যে দল মহাসচিবকে সাসপেন্ড করতে দু’বার ভাবে না। সেই দলে থেকে কেউ নিজেকে কেউকেটা ভাববেন, তা হয় না। বলেন, আদালতে কার্যত দোষী সাব্যস্ত হয়েছেন বাম নেতা মনোরঞ্জন পাত্র। সিপিএম তবুও তাঁকে মাথায় তুলে রেখেছে। আরও বলেন, ক্যামেরায় যাদের টাকা নিতে দেখা গিয়েছে, তাঁদেরকেই বড় পদ দিয়েছে বিজেপি। বলেন, কিন্তু তৃণমূল ব্যবস্থা নিয়েছে।

সবুজ শিবিরের যুবরাজ বলেন, কেউ দুর্নীতিগ্রস্ত প্রমাণ পেলেই দল থেকে তাঁকে ঘাড় ধাক্কা দেওয়া হয়। জামালপুরের অধিবেশন থেকে তিনি বলেন, রোড শো’তে বেরিয়ে তিনি সমস্যা জানতে চেয়েছিলেন। কিন্তু আগামী প্রজন্ম দেখিয়েছে উচ্ছ্বাস। বলেন, সকলের মধ্যে স্থান পেয়ে তিনি কৃথার্থ। তাঁর দাবি, তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে তুমুল উৎসাহ দেখা গিয়েছে পূর্ব বর্ধমান জুড়ে।

অন্যদিকে, গত শনিবার মেমারিতে তৃণমূলের আইটি সেলের কর্মী শুভেন্দু গুহ’র মৃত্যু হয়েছিল পথ দুর্ঘটনায়। খবর পেয়ে তাঁর বাড়িতে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী তথা পূর্বস্থলী দক্ষিণ বিধায়ক স্বপন দেবনাথ। মৃতের পরিবারের পাশে দল সবরকম ভাবে থাকবে বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়। মন্ত্রীর প্রতিশ্রুতি, পরিবারের একজন সদস্য চাকরি পাবেন। শুভেন্দু’র পরিবারকে মন্ত্রী ৩ লক্ষ টাকা আর্থিক সাহায্য দিয়েছেন। 

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স