ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে ‘রক্ষাকবচ’ লাহোর হাইকোর্টের

আগামী ২৩ পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যাবে না বলে জানিয়েছে লাহোর হাইকোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি, লাহোর: বড় সড় স্বস্তি পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। আল কাদির ট্রাস্ট মামলায় সোমবার লাহোর হাইকোর্ট তাঁর স্ত্রী বুশরা বিবিকে গ্রেফতারির হাত থেকে রক্ষাকবচ দিয়েছে। আগামী ২৩ মে পর্যন্ত পাকিস্তান তেহরিক ইনসাফের (পিটিআই) প্রধানের স্ত্রীকে গ্রেফতার করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন লাহোর হাইকোর্টের বিচারপতি শাহবাজ আলি রিজভি ও শাকিল আহমেদ।

গত সপ্তাহের মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করেছিল পাকিস্তানের জাতীয় দুর্নীতি দমন সংস্থা। ওই গ্রেফতারির পরেই অশান্ত হয়ে ওঠে পাকিস্তান। পরে অবশ্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ প্রাক্তন প্রধানমন্ত্রীর গ্রেফতারিকে অবৈধ ঘোষণা করে অবিলম্বে মুক্তির নির্দেশ দেয়। শীর্ষ আদালতের নির্দেশের পরের দিনই ইসলামাবাদ হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পান প্রাক্তন প্রধানমন্ত্রী।

এদিন সকালেই ইমরান খান অভিযোগ করেন, ‘তাঁকে ১০ বছরের জন্য জেলে ঢোকানোর পরিকল্পনা করা হয়েছে লন্ডনে বসে। এমনকী তাঁর স্ত্রী বুশরা বিবিকেও গ্রেফতার করার ষড়যন্ত্র চলছে।’ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ‘লন্ডনে বসে পরিকল্পনার’ কথা বলে মূলত পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে বোঝাতে চেয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। গ্রেফতারির আশঙ্কায় আগাম জামিন চেয়ে লাহোর হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ইমরান-পত্নী বুশরা বিবি। তাঁর আবেদনে সাড়া দিয়েছেন হাইকোর্টের দুই বিচারপতি।

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের