আদানিকাণ্ডের তদন্তে সেবিকে তিন মাস বাড়তি সময় দিল শীর্ষ আদালত

আগামী ১৪ অগস্টের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আদানিকাণ্ডের তদন্ত শেষ করতে শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়াকে (সেবি) বাড়তি তিন মাস সময় দিল সুপ্রিম কোর্ট। তদন্তের জন্য ছয় মাস বাড়তি সময় চেয়েছিলেন সেবির আইনজীবী। কিন্তু বুধবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘তদন্তের জন্য অনির্দিষ্টকাল পর্যন্ত সময় দেওয়া সময় নয়। আগামী ১৪ অগস্টের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে।’ পাশাপাশি শীর্ষ আদালত গঠিত বিচারপতি সাপ্রের নেতৃত্বাধীন বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট নিয়ে আগামী ১১ জুলাই শুনানি হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি।

গত ২৪ জানুয়ারি গৌতম আদানির মালিকাধীন আদানি গোষ্ঠীর বিরুদ্ধে জালিয়াতি ও কারচুপির অভিযোগ এনে এক রিপোর্ট প্রকাশ করে মার্কিন শর্ট সেলার সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ। আর ওই রিপোর্টের পরেই হু-হু করে আদানি গোষ্ঠীর মালিকাধীন বিভিন্ন সংস্থার শেয়ার দরে ধস নামে। যৌথ সংসদীয় কমিটির দাবিতে সংসদে সোচ্চার হয় বিরোধীরা। যদিও সরকারের পক্ষ থেকে ওই দাবি খারিজ করে দেওয়া হয়।

মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। গত ২ মার্চ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ আদানিকাণ্ড নিয়ে তদন্ত করে দুই মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার জন্য শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা সেবিকে নির্দেশ দেয়। গত সপ্তাহের সেবির পক্ষ থেকে শীর্ষ আদালতে তদন্ত শেষের জন্য বাড়তি ছয় মাস সময় চাওয়া হয়। কিন্তু এদিন শীর্ষ আদালত সেবির সেই আর্জি খারিজ করে দিয়েছে।

ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ হামলার ছক ইরানের! মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

অফিস টাইমে অটো বন্ধ বালিগঞ্জ থেকে একাধিক রুটে, রাস্তায় বেরিয়ে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

দিল্লিতে ফের বাড়ি ভেঙে বিপর্যয়, ধ্বংসস্তূপে চাপা পড়ে শিশু-সহ মৃত ২

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ

মোথাবাড়ি কাণ্ডে ফের এনআইএ-র নজরে সাবিনা, স্বামীকেও হাজিরার নির্দেশ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার শোকজ নোটিস কলকাতা হাইকোর্টের

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?

3AC-তে চেপেও মন ভরেনি ছেলের, জীবনের মূল্যবোধ শেখাতে যা করলেন বাবা…

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির আশঙ্কা কতটা?