সুখবর! দাম কমল মদের, দেখে নিন নতুন দামের তালিকা

৬ নভেম্বর থেকে রাজ্যে ভারতে তৈরি বিলিতি মদের দাম কমে গেল। দাম কমেছে রাম, হুইস্কি এবং বিয়ার— সব কিছুরই।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুরাপায়ীদের কাছে সুখবরটা আগেই এসেছিল। এবার পাকাপাকি শিলমোহর পড়ল। ১৬ নভেম্বর থেকে রাজ্যে ভারতে তৈরি বিলিতি মদের দাম কমে গেল। দাম কমেছে রাম, হুইস্কি এবং বিয়ার— সব কিছুরই। আর দীর্ঘ দিন পরে দেশে তৈরি বিলিতি মদের দাম কমায় খুশির হাওয়া সুরাপ্রেমীদের মধ্যে। গত শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের আবগারি দফতর। তবে জানা যাচ্ছে, আগামী কয়েকদিন কোনও ডিলারকেই নতুন করে বিলিতি মদ সরবরাহ করা হবে না। কারণ এই সময় পুরোনো মদের বোতলে নতুন দামের স্টিকার সাঁটানো হবে। এরমধ্যেই নতুন দামের তালিকা বেভকো-র পোর্টালে দেওয়া হবে। নতুন দাম কার্যকর হলেই ডিলাররা মদ তুলতে পারবেন। আর তার পর সুরাপ্রেমীরা দোকান থেকে নতুন দামে মদ কিনতে পারবেন। এখন দেখে নেওয়া যাক জনপ্রিয় কয়েকটি ব্র্যান্ডের মদের দাম কমে কত হল।

ডিএসপি ব্ল্যাক হুইস্কির দাম সবচেয়ে কম হচ্ছে। ৯০ মিলি বোতলের দাম করা হল ৯০ টাকা। রয়্যাল স্টাগ ৭৫০মিলি বোতলের দাম করা হয়েছে ৭১০ টাকা, ব্লেনডার্স প্রাইড ৭৫০মিলি বোতলের দাম করা হয়েছে ৯২০ টাকা। স্টারলিং রিসার্ভ বি৭-এর ৭৫০মিলি বোতলের দাম করা হয়েছে ৬৬০ টাকা। ম্যাকডোয়েল নম্বর ওয়ান প্রিমিয়াম হুইস্কির ৭৫০মিলি বোতলের দাম হয়েছে ৬২০ টাকা, ম্যাকডোয়েল নম্বর ওয়ান সুপিরিয়র হুইস্কির ৭৫০মিলি বোতলের দাম ৫৯০ টাকা, অফিসার্স চয়েস ডিলাক্সের দাম হল ৫০০ টাকা। ইম্পেরিয়াল ব্লু ক্লাসিক গ্রেইন হুইস্কির নতুন দাম হল ৫৯০ টাকা। ওল্ড মঙ্ক ও ম্যাকডোয়েল নম্বর ১ সেলিব্রেশন রামের ৭৫০মিলি বোতলের দাম হল ৫৪০ টাকা। অপরদিকে বিয়ারের দামও কমেছে।

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের