চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘একা হলেও সত্যিকারের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাব’, হুঙ্কার ইমরানের

নিজস্ব প্রতিনিধি, লাহোর: ২৪ ঘন্টার বেশি সময় ধরে তাঁর বাড়ি ঘিরে রেখেছে বিশাল পুলিশ বাহিনী। সেনাবাহিনীর চাপের মুখে পাকিস্তান তেহরিক ইনসাফ ছাড়ছেন একের পর এক নেতা। যদিও তাতে ঘাবড়াচ্ছেন না প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার রাতে দলীয় কর্মীদের উদ্দেশে জারি করা এক ভিডিও বার্তায় বলেছেন, ‘একা হলেও শেষ রক্তবিন্দু দিয়ে প্রকৃত স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাব।’

জঙ্গি লুকিয়ে রয়েছে অভিযোগ তুলে বুধবার দুপুর থেকেই প্রাক্তন প্রধানমন্ত্রীর লাহোরের জামান পার্কের বাড়ি ঘিরে রেখেছে লাহোর পুলিশ। ইমরানের বাড়িতে ঢোকা ও বেরনোর রাস্তা অবরুদ্ধ করা হয়েছে। কার্যত গৃহবন্দি অবস্থায় রয়েছেন পিটিআই চেয়ারম্যান। এদিন বাড়িতে থেকেই দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন ৭০ বছর বয়সী রাজনেতা। ভাষণে তিনি বলেন, ‘আমাকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চলছে। লন্ডনে বসে যে পরিকল্পনা করা হয়েছে, তা বাস্তবায়িত করা হচ্ছে। ৯ মে আমায় গ্রেফতারের পরে দেশজুড়ে প্রতিবাদের নামে যা ঘটেছে তা আসলে সরকারের পরিকল্পনা। পিটিআইকে নিষিদ্ধ করার রাস্তা প্রশস্ত করতেই তাণ্ডব চালানো হয়েছে।’

এর পরেই হুঙ্কার দিয়ে বলেন, ‘অনেকেই জেলের ভয়ে, সেনাবাহিনীর রক্তচক্ষুর ভয়ে পিটিআই ছাড়ছেন। কিন্তু স্পষ্ট জানিয়ে রাখছি, প্রকৃত স্বাধীনতার জন্য গত বছর থেকে যে লড়াই শুরু করেছি, তা শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত চালিয়ে যাব। কেউ যদি মনে করে থাকেন, চাপের মুখে পড়ে আমি পিছু হঠব, তাহলে বলতেই হয়, তিনি মূর্খের স্বর্গে বাস করছেন। আমি ভীতু-কাপুরুষদের মতো দেশ ছেড়ে পালিয়ে যাব না। পাকিস্তানের মাটিতে জন্মেছি, পাকিস্তানের মাটিতেই মরব। এখনও আমার পাশে রয়েছেন যাঁরা, তাঁদের বলছি, দেশবাসী কখনই আপনাদের ভুলবে না।’

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ