জ্ঞানবাপী মসজিদের শিবলিঙ্গের বৈজ্ঞানিক সমীক্ষা বন্ধের নির্দেশ সুপ্রিম কোর্টের

গত ১২ মে জ্ঞানবাপী মসজিদের শিবলিঙ্গের কার্বন ডেটিংয়ের নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বারাণসীর জ্ঞানবাপী মসজিদের অভ্যন্তর থেকে পাওয়া শিবলিঙ্গের বৈজ্ঞানিক সমীক্ষা আপাতত বন্ধ রাখার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পি এস নরসীমা ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জ্ঞানবাপী মসজিদের পরিকাঠামোয় কোনও রকম বৈজ্ঞানিক সমীক্ষা চালানো যাবে না।

গত ১২ মে বারাণসীর জ্ঞানবাপী মসজিদের ওজুখানার প্রাচীন জলাধার থেকে পাওয়া শিবলিঙ্গের কার্বন ডেটিংয়ের জন্য ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণকে (এএসআই) নির্দেশ দিয়েছিলেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি অরবিন্দ কুমার মিশ্র। যদিও ওই কার্বন ডেটিং করার জন্য কাঠামোর যাতে ক্ষতি না হয়, সেদিকেও লক্ষ্য রাখার জন্য এএসআইকে নির্দেশ দিয়েছিলেন তিনি। সর্বোচ্চ আদালত যেখানে মসজিদের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে, সেখানে কীভাবে এলাহাবাদ হাইকোর্ট শিবলিঙ্গের কার্বন ডেটিংয়ের নির্দেশ দিল, সেই প্রশ্ন তুলে দেশের সর্বোচ্চ আদালতের দরজায় করা নেড়েছিল জ্ঞানবাপী মসজিদ পরিচালন সমিতি।

এদিন মামলার শুনানিতে মসজিদ কমিটির আইনজীবী হুফেজা আহমদি জানান, আগামী সোমবার থেকে জ্ঞানবাপী মসজিদে বৈজ্ঞানিক সমীক্ষা শুরু হচ্ছে। ওই বৈজ্ঞানিক সমীক্ষায় কাঠামোর ক্ষতি হতে পারে। একই মত পোষণ করেন উত্তরপ্রদেশ সরকারের আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা। এর পরেই জ্ঞানবাপী মসজিদে বৈজ্ঞানিক সমীক্ষা বন্ধ রাখার নির্দেশ দেন প্রধান বিচারপতি। মামলার পরবর্তী শুনানি পর্যন্ত কিছু করা যাবে না বলে জানিয়ে দেন তিনি।

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস