সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়িতে ইডির হানা

কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতি মামলায় এবার কালীঘাটের কাকু অর্থাৎ সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শনিবার সকাল ছ’টা নাগাদ বেহালার ফকিরপাড়া রোডের ফ্ল্যাটে হানা দেন গোয়েন্দারা। পাশাপাশি বেহালায় তাঁর বাড়ি-সহ একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছেন ইডি আধিকারিকরা।

শনিবার সকাল থেকে শুধু কালীঘাটের কাকুর বাড়িতেই নয়, কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ইডির মোট ১০টি দল একযোগে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। এদিন জেলা পরিষদের সদস্য জ্ঞানানন্দ সামন্তর বাড়িতেও হানা দিয়েছে ইডির দল।

উল্লেখ্য সম্প্রতি আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আধিকারিকরা তল্লাশি চালিয়েছিল তাঁর ফ্ল্যাটে। সেই সময় তাঁর বাড়ি থেকে কয়েক লাখ নগদ টাকা বাজেয়াপ্ত করেছিলেন তদন্তকারীরা। যদিও সেই নগদ টাকা সংক্রান্ত বিষয়ে তিনি জানিয়েছিলেন, বোন হাসপাতালে ভর্তি রয়েছেন, চিকিৎসার টাকা মেটানোর জন্য ওই অর্থ তুলেছিলেন। তাঁর বাড়ি থেকে একটি অ্যাডমিট কার্ডও উদ্ধার হয়। একটি ফোনও বাজেয়াপ্ত করা হয়। প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষ প্রথম কালীঘাটের কাকু অর্থাৎ সুজয়কৃষ্ণ ভদ্রের নাম সামনে আনেন। সুজয়কে এর আগে দু’বার তলব করেছিল সিবিআই।

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী