Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কান চলচ্চিত্র উৎসবে পরীমণির ‘মা’ সিনেমার প্রিমিয়ার

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আসরে এদিন ছবিটির নির্মাতা-প্রযোজকরা লুঙ্গি, গামছা পরে ঘুরে বেড়ান।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে শনিবার প্রদর্শিত হতে চলেছে পরীমণি অভিনীত ‘মা’ সিনেমা। ৭৬তম আসরের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে শনিবার প্রিমিয়ার হতে যাচ্ছে বাংলাদেশের ছবিটি। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আসরে এদিন ছবিটির নির্মাতা-প্রযোজকরা লুঙ্গি, গামছা পরে ঘুরে বেড়ান।

শনিবার ফ্রান্সের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে অরণ্য আনোয়ার পরিচালিত এ সিনেমাটি দেখানো হবে। এদিন কানের পালে দে ফেস্টিভ্যাল ভবনের পালে-ই থিয়েটারে সিনেমাটি প্রদর্শন করা হবে। কান উৎসব থেকে পরিচালক অরণ্য আনোয়ার বলেন, ‘আমরা চেয়েছি ছবিটি আগে কানেই প্রদর্শিত হোক। যেহেতু কান ফিল্ম ফেস্টিভ্যালকে বলা হয় ভার্জিন ফিল্মের ফেস্টিভ্যাল। আমরা সেটা রক্ষা করতে চেয়েছি আর এ কারণে ২০ মে সন্ধ্যায় কানে প্রদর্শনীর পর ২৬ মে চলচ্চিত্রটি বাংলাদেশে মুক্তি পাবে।’ কান চলচ্চিত্র উৎসবে তাঁর ছবি প্রদর্শিত হওয়া নিয়ে শুক্রবার পরীমণি ফেসবুকে লেখেন, ‘৭৬তম কান উৎসবে মার্শে দ্যু ফিল্মে প্রদর্শিত হচ্ছে আমাদের সিনেমা ‘মা’। ২০ মে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ছবিটির ওয়ার্লড প্রিমিয়ার! আমি ভীষণ আনন্দিত এবং গর্বিত। মা সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক অভিনন্দন অনেক ভালোবাসা রইলো। ধন্যবাদ আমার পরিচালক অরণ্য আনোয়ার।’

উল্লেখ্য ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ের প্রেক্ষিতে ছবিটি তৈরি করা হয়েছে। সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু এবং মায়ের অসহায় আবেগের গল্প পর্দায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে ছবিতে। মায়ের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী পরীমণি।

বাংলায় মুখ্যমন্ত্রী বাছাইয়ের দায়িত্ব পেলেন অমিত শাহ, অসমে নাড্ডা

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

সমুদ্র সৈকতে অন্তঃসত্ত্বা দীপিকার সঙ্গে ঘনিষ্ঠ শাহরুখ, চলছে ‘কিং’-এর গানের শুটিং

মঙ্গলবার বিকেলে ইস্তফা দেবেন মমতা?

পদত্যাগ করছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত

‘অপারেশন সিঁদুর’ অভিযানে হাফিজ সাঈদকে রক্ষায় লড়েছিল পাক সেনা?

বিকশিত ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গ গড়ে তোলা হবে, এক্সপোস্টে বললেন শুভেন্দু

আমার বাবার বেতন বাড়িয়ে দেবেন? ৯ বছরের শিশুর আর্জি শুনে স্তব্ধ বস

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী