কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহ বিশ্বাসের বিরুদ্ধে এবার লুক আউট নোটিস জারি করল ইডি। দু’টি মামলার তদন্তের সূত্রে তাঁকে একাধিকবার তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। কিন্তু কোনওবারই তিনি সশরীরে হাজিরা দেননি। তিনি বিদেশে পালিয়ে যেতে পারেন এই আশঙ্কা করছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। এমন আশঙ্কা করে মঙ্গলবার (৫ মে) শান্তনু সিংহা বিশ্বাসের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল ইডি।

বাংলায় ভোটের আবহে শান্তনুর বাড়িতে হানা দেয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, বেহালার বাসিন্দা ব্যবসায়ী জয় কামদারের সূত্র ধরেই পুলিশকর্তার বাড়িতে চলে এই তল্লাশি। আগেই তাকে জিজ্ঞাসাবাদের সময় বেশ কিছু সূত্র এবং নথি মিলেছিল, সেখান থেকেই বেশ কিছু নাম উঠে আসে। ইডি সূত্রে জানা গিয়েছে, এর আগে জয় কামদারের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয় এবং তার অফিস থেকে একাধিক নথি হাতে পান তদন্তকারীরা। এই সমস্ত নথি থেকেই আইপিএস গৌরব লাল এবং শান্তনু সিনহা বিশ্বাসের নাম উঠে আসে। পর পর শান্তনুকে তলব করা হয়েছিল ইডির পক্ষ থেকে, কিন্তু তিনি গড়হাজির ছিলেন। শুধু তা-ই নয়, পুলিশ আধিকারিকের দুই পুত্রকেও তলব করা হয় সেই সময়।

ইডি সূত্রে খবর, দক্ষিণ কলকাতার বাসিন্দা সোনা পাপ্পু এবং বেহালার প্রোমোটার জয় কামদারের সঙ্গে কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনুর ‘যোগসূত্র’-র ইঙ্গিত মেলে। বালিগঞ্জের ব্যবসায়ী সোনা পাপ্পুর বিরুদ্ধে জমি দখল, তোলাবাজি-সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। অস্ত্র আইনেও মামলা রয়েছে সোনা পাপ্পুর বিরুদ্ধে। একাধিক অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করছে ইডি। ওই মামলাতে জয় কামদার নামে বেহালার এক ব্যবসায়ীকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেফতার করেছে। সোনা পাপ্পুর সঙ্গে আর্থিক লেনদেন খতিয়ে দেখতেই শান্তনু সিনহা বিশ্বাসকে তলব করেছিল ইডি। কিন্তু, হাজিরা দেননি শান্তনু। তাঁর কোনও খোঁজও পাওয়া যায়নি। তারপরই এদিন লুক আউট নোটিস জারি করল ইডি। এখন দেখার, লুক আউট নোটিসের পর এই পুলিশকর্তা ধরা পড়েন কি না।

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?