পদত্যাগ করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের পালাবদলের পরেই পদত্যাগ করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত (Kishor Dutta)। ইতিমধ্যেই রাজ্যপালের কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন তিনি। ২০২৩ সালে ডিসেম্বরে দায়িত্ব পেয়েছিলেন তিনি। একটানা দায়িত্ব সামলে আসছিলেন। ওই সময় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় (Soumendra Mukherjee)।

বাংলার বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড় বয়ে গিয়েছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ২০৭টি আসন পেয়ে জিতেছে বিজেপি। ৮০টি আসন গিয়েছে তৃণমূলের ঝুলিতে। ১টি আসন পেয়ে খাতা খুলেছে বামেরা। কংগ্রেসও পেয়েছে ২টি আসন। সরকার বদল হওয়ার অর্থ সমস্ত কিছুর দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন হয়। রাজ্যের একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এই সকল মামলার ক্ষেত্রে সরকারের দৃষ্টিভঙ্গি বদলাতে পারে।  নতুন সরকারের নতুন নীতি রয়েছে। সেই সকল বিষয় মেনে কাজ করতে হয়। সেই কারণে রাজ্যে পালাবদল হলে অ্যাডভোকেট জেনারেলরা পদত্যাগ করেন। আরও বেশ কিছু সরকারি পদাধিকারী একইসঙ্গে পদত্যাগ করেছেন বলে খবর।

বিপুল পরিমাণ আসন নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। রাজ্যের চারদিকে এখন গেরুয়া ঝড়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন কিশোর দত্ত ৷ গত বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার মামলায় রাজ্য সরকার ব্যাকফুটে ছিল সেসময় পদত্যাগ করেছিলেন কিশোর দত্ত৷ সেই জায়গায় দায়িত্ব নিয়েছিলেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়৷ ২০২৩ সালে ডিসেম্বর মাসে ফের কিশোর দত্ত (Kishor Dutta) রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (Advocate General) হিসাবে নিযুক্ত হয়েছিলেন ৷ 

ভাঙল ৯৬ বছরের রেকর্ড! ৫১ বছর বয়সে পাঁচ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন এই ক্রিকেটার

শিখ বিরোধী হিংসায় দোষী সজ্জন কুমারকে শ্রদ্ধা জানানো বিজেপির তিন সাংসদকে তলব  

‘রাস্তায় যিনি থুতু ফেলবেন, তাকে দিয়েই পরিষ্কার করানো হবে’, কড়া হুঁশিয়ারি অগ্নিমিত্রার

রাশিয়ার ভয়াবহ হামলায় তছনছ কিয়েভ! নিহত ২৭, ভেঙে পড়ল একাধিক বহুতল

কোন মন্ত্রে কাজ করে বর্তমান সরকার? তারাপীঠে গিয়ে খোলসা করলেন শুভেন্দু

হাইকোর্টের শর্তকে বুড়ো আঙুল, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই মমতার বিরুদ্ধে FIR দায়ের

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নীরজ চোপড়া, কি এমন ঘটল?

সোয়াইন ফ্লু-তে আক্রান্ত ইমরান হাশমি, কেমন আছেন অভিনেতা?

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

ঘটকপুকুরে পণ্যবাহী গাড়ি থেকে টাকা তোলার অভিযোগ, সাসপেন্ড সার্জেন্ট-সহ ২ পুলিশকর্মী

‘স‍ৎ মানুষ’, ইমরান খানের মুক্তির দাবি করতে গিয়ে অঝোরে কাঁদলেন জাভেদ মিয়াঁদাদ

ক্যামাক স্ট্রিটে জোর করে অফিস দখল করে রেখেছেন অভিষেক, বিস্ফোরক দাবি মালিকপক্ষের