মঙ্গলবার বিকেলে ইস্তফা দেবেন মমতা?

Share:

নিজস্ব প্রতিনিধি: মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের পাশে যুক্ত হতে চলেছে প্রাক্তন শব্দটি। নিজের গড় ভবানীপুর থেকে হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে ১৫ হাজারের বেশি ভোটে হারিয়েছেন বিজেপির শুভেন্দু অধিকারী। বিজেপির দাপটে কার্যত ধরাশায়ী হয়েছে ঘাসফুল। ১০০-এর গণ্ডি পার করতে পারেনি তৃণমূল।  অন্যদিকে ২০০-এর বেশি আসন নিয়ে বঙ্গে সরকার গড়ার পথে বিজেপি। আইন অনুযায়ী কোনও রাজ্যের সরকার পতনের ইঙ্গত স্পষ্ট হলেই মুখ্যমন্ত্রীদের ইস্তফা দিতে হয়। কিন্তু এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা দেননি। তার পর থেকেই প্রশ্ন উঠছে তাহলে কি নিয়ম ভাঙলেন মমতা। মঙ্গলবার (৫মে) কি ইস্তফা দেবেন মুখ্যমন্ত্রী ? এই নিয়ে চর্চা শুরু হয়েছে।   

আজ কালীঘাটে সাংবাদিক সম্মেলন করবেন  তৃণমূল সুপ্রিমো। অন্য কোনও পরিকল্পনা করছেন তিনি সেই কারণে ইস্তফা দিতে দেরি? আদালতের দারস্থ হবেন তিনি?  এই চর্চাও চলছে জোর কদমে। ২০২৬ সালে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হতেই উঠেছে উঠেছে ২০১১ সালের কথা। যে সময়ে ৩৪ বছরের বাম জমানার অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেসের সরকার গড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ের সঙ্গে এখনের তুলনা হচ্ছে কারণ হার স্পষ্ট হতেই রাজভবন গিয়ে ইস্তফা দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু সোমবার (৪ মে) তৃণমূলের হার স্পষ্ট হলেও এখনও  মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন: পদত্যাগ করছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত

 উল্লেখ্য,  বিজেপির জয় অনৈতিক বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ  ১০০ আসন চুরি করা হয়েছে। অনেকে বলছেন সেই অভিযোগ জানিয়ে তিনি আদালতের দারস্থ হতে পারেন। মঙ্গলবার বিকেলে কালীঘাটে বৈঠকের পরেই নেবেন যাবতীয় সিদ্ধান্ত?   ইস্তফা বা তাঁর পরবর্তী পদক্ষেপের বিষয়ে সেখান থেকেই কি সকলকে কোনও বার্তা দেবেন?  আজ মতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। উঠে আসছে একাধিক সম্ভাবনার কথা।    

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম