বাংলায় মুখ্যমন্ত্রী বাছাইয়ের দায়িত্ব পেলেন অমিত শাহ, অসমে নাড্ডা

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার মুখ্যমন্ত্রী কে হবেন? সেই বিষয়ে সিদ্ধান্ত নিতেই বিশেষ দায়িত্ব পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলায় কাকে করা হবে বিজেপির বিধায়ক দলের নেতা? সেটাও এবার বাছবেন শাহ। বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফে বাংলার জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক করা হয়েছে অমিত শাহকে। তার সঙ্গেই সহ-পর্যবেক্ষক হয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাজি। অসমে বিজেপির বিধায়ক দলের নেতা বাছতে দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডাকে। সঙ্গে সহ-পর্যবেক্ষক করা হয়েছে হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনিকে।

মূলত বিধায়ক দলের নেতাই হন মুখ্যমন্ত্রী। বাংলার ক্ষেত্রে কে বসবেন সেই পদে? সেই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেই দায়িত্ব পেলেন শাহ। বিপুল সংখ্যক ভোট ও আসন পেয়ে প্রথমবারের জন্য বাংলায় ক্ষমতাতে এসেছে বিজেপি। বাংলার বিধানসভা নির্বাচনে ২০৭ আসনে জয়ী গেরুয়া শিবির। বাংলায় ফুটেছে পদ্ম। আর এই পদ্ম ফোটানোর জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন সেই অমিত শাহকেই আরও একটি বাড়তি দায়িত্ব দিল বিজেপির শীর্ষ নেতৃত্ব। আগামী ৯ মে ব্রিগেড ময়দানে শপথ নেবে বিজেপি সরকার। কে হবেন মুখ্যমন্ত্রী? একাধিক নাম ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতিতে। যদিও বিজেপির তরফে এই বিষয়ে মুখে কুলুপ আঁটা হয়েছে। সূত্রের খবর, আজ, মঙ্গলবার বিকেলেই দিল্লি যাচ্ছেন বিজেপি নেতা সুনীল বনসল, কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। তিনি বিস্তারিত রিপোর্ট দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন ও অমিত শাহকে। তারপরেই গোটা বিষয়টি নিয়ে আলোচনা করবেন তাঁরা। সূত্রের খবর, বাংলার বিষয়ে বাড়তি গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদি। মন্ত্রিসভার সদস্য কারা হবেন সেটাও চয়ন করতে পারেন মোদি, এমনটাই সূত্রের খবর। সেই বিষয়ে শাহ, নবীনদের সঙ্গে বৈঠক করবেন মোদি। তারপরেই আগামিকাল, বুধবার রাজ্যে আসতে পারেন শাহ। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করতে পারেন বাংলার বিজেপি নেতাদের সঙ্গেও।

আরও পডুন: রাতারাতি বদলে গেল অটো- টোটো ও রিক্সা ইউনিয়নগুলি, গেরুয়া পতাকা লাগিয়ে ছুটছে তিন চাকা

একইভাবে অসমের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বাছাইয়ের দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা। তাঁক সঙ্গে সহ-পর্যবেক্ষক হয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী। অসমের বিধানসভা নির্বাচনে বিপুল আসন পেয়েছে বিজেপি। ৮২টি আসনে জয়ী হয়েছে গেরুয়া শিবির।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি