আরিয়ান মামলায় সমীর ওয়াংখেড়েকে পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

শনিবার সকাল সোয়া দশটা  থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত জিজ্ঞাসাবাদ চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বলিউডের বেতাজ বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে মাদক মামলায় ফাঁসানো এনসিবির প্রাক্তন কর্তা সমীর ওয়াংখেড়েকে টানা পাঁচ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ চালাল সিবিআই। আজ শনিবার সকাল সোয়া দশটা  থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত জিজ্ঞাসাবাদ চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। জিজ্ঞাসাবাদ শেষে সিবিআইয়ের দফতর থেকে বেরনোর সময়ে অপেক্ষমান সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন এনসিবি কর্তা বলেন, ‘’সত্যি সামনে আসবে, সত্যমেব জয়তে।’

গত ২০২১ সালে একটি বিলাসবহুল নৌযান থেকে শাহরুখ পুত্র আরিয়ান খানকে গ্রেফতার করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর ত‍ৎকালীন মুম্বই শাখার প্রধান সমীর ওয়াংখেড়ে। বলিউড বাদশার ছেলের কাছ থেকে মাদক পাওয়া গিয়েছিল বলেও দাবি করা হয়। কিন্তু ঘটনার তদন্তে নেমে সিবিআই জানতে পারে, আরিয়ানকে ফাঁসিয়েছিলেন এনসিবির প্রাক্তন প্রধান। শুধু তাই নয়, আরিয়ানকে ছেড়ে দেওয়ার জন্য ২৫ কোটি টাকা ঘুষও দাবি করেছিলেন। গত ১১ মে এ বিষয়ে এফআইআরও দায়ের করা হয়। পাশাপাশি ঘটনার দিন কী ঘটেছিল, তা জানতে তলব করা হয় ওয়াংখেড়েকে।

গ্রেফতারির আশঙ্কায় বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মুম্বইয়ের এনসিবির প্রাক্তন প্রধান। গতকালই বোম্বে হাইকোর্ট গ্রেফতারি থেকে ২২ মে পর্যন্ত প্রাক্তন এনসিবি অধিকর্তাকে রক্ষাকবচ দিয়েছিল। এদিন সকাল সোয়া দশটা নাগাদ সিবিআই দফতরে হাজির হন ওয়াংখেড়ে। তাঁকে জেরা শুরু করেন সিবিআই আধিকারিকরা। মাঝে আধ ঘন্টার মধ্যাহ্নভোজনের বিরতি দেওয়া হয়। ফের শুরু হয় জেরা। টানা পাঁচ ঘন্টা ধরে চলে জেরা।

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

বর্ষার দোরগোড়ায় বাংলা! ভিজবে উত্তর থেকে দক্ষিণ, জারি সতর্কতা

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়