Loading live market data...
Loading active stocks...
Connecting...

অনিল রাবিপুড়ির ছবিতে আইটেম সঙে অভিনয়ের গুজব খারিজ তমান্নার

গুজব রটেছিল, তেলেগু পরিচালক অনিল রাবিপুড়ির আসন্ন ছবিতে আইটেম সঙে দেখা যাবে ‘বাহুবলী’ নায়িকা তমান্না ভাটিয়াকে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: অল্লু অর্জুনের ‘পুষ্পা’ ছবিতে আইটেম গার্লের ভূমিকায় দর্শকদের মোহিত করেছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়া-সহ বলিউডের অনেক নায়িকাকেই আইটেম সঙে অংশ নিতে দেখা গিয়েছেল। গত কয়েকদিন ধরেই গুজব রটেছিল, তেলেগু পরিচালক অনিল রাবিপুড়ির আসন্ন ছবিতে আইটেম সঙে দেখা যাবে ‘বাহুবলী’ নায়িকা তমান্না ভাটিয়াকে। আর একটি নাচের জন্য বিপুল পরিমাণ টাকা পারিশ্রমিক হিসেবে দাবি করেছিলেন তিনি। সেই টাকা দিতে রাজি হয়েছেন ছবির নির্মাতারা।

কিন্তু শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ওই গুজব খারিজ করেছেন অভিনেত্রী। সেই সঙ্গে ‘ভিত্তিহীন’ খবর প্রকাশ করার জন্য সংবাদমাধ্যমের ওপরেও ক্ষোভ উগরে দিয়েছেন ‘বাহুবলী’ নায়িকা। টুইটারে তিনি লিখেছেন, ‘আমি সব সময়ে অনিল রাবিপুড়ি স্যারের সঙ্গে কাজ উপভোগ করি। তাঁর এবং নন্দমুরি বালকৃষ্ণ স্যারের প্রতি আমার প্রচণ্ড শ্রদ্ধা রয়েছে। তাই তাদের নতুন ছবিতে একটি আইটেম সঙে অভিনয়ের খবর পড়ে যথেষ্টই হতাশ হয়ে পড়েছি। ভিত্তিহীন কোনও অভিযোগ করার আগে অন্তত সঠিকভাবে পড়াশোনা করার জন্য অনুরোধ করব।’

দক্ষিণী পরিচালক অনিল রাবিপুড়ির একাধিক ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তমান্না ভাটিয়াকে। যদিও পরিচালকের শেষ ছবি ‘এফ ৩: ফান অ্যান্ড ফ্রাস্ট্রেশন’-এ দেখা যায়নি বলিউড নায়িকা। পরিচালক জানিয়েছিলেন, ‘সামান্য ভুল বোঝাবুঝির কারণেই তমান্না ‘এফ ৩: ফান অ্যান্ড ফ্রাস্ট্রেশন’ ছবিতে অভিনয় করেননি। পরবর্তী ছবিতে অবশ্যই থাকবেন।’

ফাঁস হওয়া নিটের প্রশ্নপত্রের দাম উঠেছিল ৩০ হাজার থেকে ৫ লাখ, বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে

জেলের মধ্যে ঠুমকো নেচেছিলেন স্বপ্না চৌধুরী, পারিশ্রমিক মেটাতে কয়েদিরা কি করেছিলেন জানেন?

সঠিক ভাগ্য গণনার পুরস্কার, ব্যক্তিগত জ্যোতিষীকে ওএসডি পদে বসালেন মুখ্যমন্ত্রী

কাঁকসায় বিজেপি নেতা খুনে সিবিআই তদন্তের দাবি পরিবারের

মন্দিরে রাখা জলের কল চুরি করে চম্পট জোমাটো ডেলিভারি বয়ের, কীর্তি বন্দি সিসিটিভিতে

গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার সেল, কোন অভিযোগে?

মালদা সীমান্তে ২২ কিলোমিটার এলাকায় কাঁটাতার দেওয়ার জন্য জমি দিতে প্রস্তুত কৃষকরা

ব্যাটারদের দাপটে পিছিয়ে পড়ছেন টি-টোয়েন্টি বোলাররা? বড় মন্তব্য দ্রাবিড়ের

প্রশ্নপত্র ফাঁসের জেরে বাতিল ৩ মে-র NEET UG, তদন্তে সিবিআই

অভয়া কাণ্ডে নয়া মোড়, মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ

মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক চন্দ্রনাথের খুনের পিছনে কে? তদন্তে CBI

বিজেপি প্রার্থীকে মারধর! সাসপেন্ড বারুইপুর থানার আইসি এবং সাব ইনস্পেক্টর

মদের দোকান বন্ধে বিজয়ের বড় পদক্ষেপ, কী বললেন কমল হাসান ও বিশাল?

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭, আহত একাধিক