IPL-2023: শেষ ম্যাচে জ্বলে উঠল হায়দরাবাদ, মুম্বইকে দিল ২০১ রানের টার্গেট

Share:

নিজস্ব প্রতিনিধি:  চলতি আইপিএল-এর আসর থেকে আগেই বিদায় নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। তাই রবিবারের ম্যাচটা তাদের কাছে গুরুত্ব ছিল না ঠিক কথাই। কিন্তু সেই গুরুত্বহীন ম্যাচেই মুম্বই-এর বিরুদ্ধে নজির গড়লেন সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটাররা। ১৩ ওভারের একদম শেষ লগ্নে এসে তাঁদের প্রথম উইকেটটি হারাল তারা। তখন হায়দরাবাদের সংগ্রহ ১৪০ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে মার্করাম বাহিনী মুম্বই-এর সামনে ২০১ রানের টার্গেট দিল।

মুম্বইয়ের কাছে হায়দরাবাদের বিপক্ষে ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ প্লে-অফে যেতে গেলে এই ম্যাচে বড় ব্যবধানে তাদের জিততে হবে। তবে তারপরও বেঙ্গালুরু বনাম গুজরাট ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে রোহিত শর্মাদের। সেই ম্যাচেই যেখানে মুম্বই-এর জেতা জরুরি, সেখানেই হায়দরাবাদের ওপেনিং ব্যাটসম্যানরা দূরন্ত পারফরম্যান্স করলেন।

হায়দরাবাদের দুই ওপেনার মায়াঙ্কা আগরওয়াল ভিড়ভান্ত শর্মা দুজনেই পূর্ণ করলেন অর্ধ্বশতরান। ভিড়ভান্ত ৪৭ বলে ৬৯ রান করলেন। এই ইনিংসে তাঁর ব্যাট থেকে এল ৯টি চার ও দুটি ছয়। এরপর আকাশ মাদওয়াল-এর বলে সাজঘরে ফেরেন হায়দরাবাদের এই ব্যাটসম্যানটি। তারপর থেকে দলকে টানতে থাকেন মায়াঙ্কা আগরওয়াল। শেষ পর্যন্ত মায়াঙ্কও প্যাভিলয়নে ফেরেন ৮৩ রান করে। ৪৬ বলে ৮টি চার ৪টি ছয়ের সাহায্যে এই রান করেন মায়াঙ্ক। মায়াঙ্ককে প্যাভেলিয়নের পথ দেখান আকাশ-ই।

আরও জানতে পড়ুন: বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে বেশ কিছু পরিবর্তন হতে গুজরাট দলে

Published by:

হায়দরাবাদ দলের বাকি দুই ব্যাটসম্যান হ্যারি ব্রুক ও গ্রেন ফিলিপস কোনও রান পেলেন না। হায়দরাবাদের হয়ে অপরাজিত থাকলেন দলনায়ক অ্যাডাম মার্করাম। তাঁর সংগ্রহ ১৩ রান। এবং সানভির সিং। তাঁর সংগ্রহ ৪ রান। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০০ রানে শেষ হয় হায়দরাবাদের ইনিংস।

মুম্বই দলের হয়ে বল হাতে আকাশ মাদওয়াল নিলেন ৪ উইকেট এবং একটি উইকেট নেন জর্ডান। এখন দেখা যাক হায়দরাবাদের দেওয়া এই টার্গেটকে শেষ পর্যন্ত কভার করে মুম্বই ম্যাচ জিততে পারে কি না।

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের