২০২২-২৩ অর্থ বর্ষে বিদেশি বিনিয়োগ এক ধাক্কায় কমেছে ১৬ শতাংশ

২০২১-২২ সালে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছিল ৮৪ দশমিক ৮ বিলিয়ন ডলার।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিনিয়োগ টানতে দেশের পর দেশে দৌড়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিদেশি শিল্পপতিদের হাত জোড় করে ভারতে বিনিয়োগের অনুরোধ জানাচ্ছেন। কিন্তু তাঁর সেই অনুরোধে খুব একটা লাভ হচ্ছে না। সদ্য সমাপ্ত অর্থ বর্ষে অর্থা‍ৎ ২০২২-২৩ অর্থ বর্ষে দেশে প্রত্যক্ষ বিদেশ বিনিয়োগ পূর্ববর্তী বছরের তুলনায় এক ধাক্কায় ১৬.৩ শতাংশ কমেছে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০২২-২৩ অর্থ বর্ষে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে ৭১ বিলিয়ন ডলার। যেখানে ২০২১-২২ সালে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছিল ৮৪ দশমিক ৮ বিলিয়ন ডলার। গত এক দশকের মধ্যে এই প্রথম প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ নিম্নমুখী। পরিকাঠামো, তথ্য-প্রযুক্তি ও মোবাইল পরিষেবার ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ কমেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, মরিশাস ও সুই‍ৎজারল্যান্ডের মতো দেশ থেকে কম বিনিয়োগ এসেছে।

দেশ যখন করোনার তাণ্ডবে ত্রস্ত, লকডাউনে সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল, তখনও বিদেশি বিনিয়োগ থমকায়নি। কিন্তু গত অর্থ বর্ষে বিদেশি বিনিয়োগে আচমকাই ভাঁটা এসেছে। আর্থিক বিশেষজ্ঞদের মতে, প্রধানমন্ত্রী যতই বলুন না কেন ভারতে ব্যবসা করা আগের চেয়ে অনেক সহজলভ্য, বাস্তব তা বলছে না। এখনও আমলাতান্ত্রিক জটিলতা ও লাল ফিতের বাঁধনমুক্ত করা যায়নি ব্যবসাকে। বিদেশি সংস্থাগুলি বিনিয়োগ করতে এগিয়ে এসেও প্রশাসনিক ক্ষেত্রে গয়ংগচ্ছ মনোভাব দেখে পিছিয়ে যাচ্ছে।

ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ হামলার ছক ইরানের! মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

অফিস টাইমে অটো বন্ধ বালিগঞ্জ থেকে একাধিক রুটে, রাস্তায় বেরিয়ে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

দিল্লিতে ফের বাড়ি ভেঙে বিপর্যয়, ধ্বংসস্তূপে চাপা পড়ে শিশু-সহ মৃত ২

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ

মোথাবাড়ি কাণ্ডে ফের এনআইএ-র নজরে সাবিনা, স্বামীকেও হাজিরার নির্দেশ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার শোকজ নোটিস কলকাতা হাইকোর্টের

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?

3AC-তে চেপেও মন ভরেনি ছেলের, জীবনের মূল্যবোধ শেখাতে যা করলেন বাবা…

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির আশঙ্কা কতটা?