গলদা চিংড়ি ১২০০, খাসি ৮৫০, ষষ্ঠীর বাজারে আগুন দাম

খাসির মাংস থেকে শুরু করে ইলিশ মাছ, গলদা চিংড়ি থেকে শুরু করে চিকেন, সবকিছুর দামে পকেট পুড়ছে শ্বশুরদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: জামাই ষষ্ঠীর বাজারে দামে ছ্যাঁকা খাচ্ছে শ্বশুর। সকাল সকাল বাজারে গিয়ে মাছ আর খাসির দাম শুনেই কিছুক্ষণ ভাবতে হচ্ছে মধ্যবিত্ত শ্বশুরের। খাসির মাংস থেকে শুরু করে ইলিশ মাছ, গলদা চিংড়ি থেকে শুরু করে চিকেন, সবকিছুর দামে পকেট পুড়ছে শ্বশুরদের।

বৃহস্পতিবার সকালে বাজারে ঢুঁ মেরে দেখা গেল খাসির মাংস বিক্রি হচ্ছে ৮৫০ টাকা প্রতি কেজি। ইলিশ বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ১৬০০ টাকায়। চারশো-পাঁচশো গ্রামের ইলিশ মিলছে হাজারের মধ্যে। এক কেজি ওজনের বেশি ইলিশের দাম দেড় থেকে দু-হাজার টাকা। পাশাপাশি গলদা চিংড়ি ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ছোট ও মাঝারি আকারের চিংড়ির দাম ৮০০-১০০০ টাকা কেজি। পাবদার দাম ৪০০ টাকা। রুইয়ের প্রতি কেজির দাম ২২০ টাকা।  গত সপ্তাহেই চিকেনের দাম ২১০ থেকে ২২০ টাকার মধ্যে ছিল। কিন্তু জামাইষষ্ঠীর বাজারে বুধবার রাত থেকেই চিকেন বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। কোথাও আবার সুযোগ বুঝে দোকানিরা দাম হাঁকাচ্ছে ২৫০ টাকাও।

শুধু মাছ মাংস নয়, ষষ্ঠীর বাজারে দাম বেড়েছে ফলেরও। এদিন আম প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। লিচু প্রতি কেজিতে দাম রয়েছে ১০০ থেকে ১২০ টাকা।

ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ হামলার ছক ইরানের! মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

অফিস টাইমে অটো বন্ধ বালিগঞ্জ থেকে একাধিক রুটে, রাস্তায় বেরিয়ে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

দিল্লিতে ফের বাড়ি ভেঙে বিপর্যয়, ধ্বংসস্তূপে চাপা পড়ে শিশু-সহ মৃত ২

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ

মোথাবাড়ি কাণ্ডে ফের এনআইএ-র নজরে সাবিনা, স্বামীকেও হাজিরার নির্দেশ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার শোকজ নোটিস কলকাতা হাইকোর্টের

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?

3AC-তে চেপেও মন ভরেনি ছেলের, জীবনের মূল্যবোধ শেখাতে যা করলেন বাবা…

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির আশঙ্কা কতটা?