৫০ বছরে বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে প্রায় ১২ লক্ষ কোটি টাকা

বৃহস্পতিবার চমকে ওঠার মতো এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক আবুল বারকাত।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ‘এলোমেলো করে দে মা, লুটেপুটে খাই।’ গত ৫০ বছর ধরে কার্যত বাংলাদেশকে লুঠতরাজ চালিয়েছেন শাসকদলের নেতা-নেত্রী থেকে ঘনিষ্ঠ ব্যবসায়ীরা। স্বাধীনতার পর থেকে ৫০ বছরে  বিদেশে পাচার হয়েছে ১১ লাখ ৯২ হাজার ৮১৫ কোটি টাকা। বৃহস্পতিবার চমকে ওঠার মতো এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক আবুল বারকাত।

স্বাধীনতার ৫০ বছরেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা যায়নি। বরং দেশে গরিবের সংখ্যা দিনের পর দিন বেড়ে চলেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে গরিবের সংখ্যা ১৮ শতাংশ। তার মধ্যে করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পরেই ৯ শতাংশ গরিবি বেড়েছে। একদিকে যেমন অধিকাংশ মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছেন, অন্যদিকে তখন সম্পদের পাহাড়ে চড়ছেন রাজনীতির সঙ্গে জড়িত নেতা-নেত্রী থেকে শুরু করে সরকারি আমলারা।

এদিন ‘বাংলাদেশ অর্থনীতি সমিতির বিকল্প বাজেট প্রস্তাবনা ২০২৩-২৪: বৈষম্য নিরসনে জনগণতান্ত্রিক বাজেট’ বিষয়ক এক সাংবাদিক সম্মেলনে সমিতির সভাপতি অধ্যাপক আবুল বারকাত জানান, ১৯৭২-৭৩ থেকে ২০২২-২৩ পর্যন্ত ৫০ বছরে কালো টাকার পরিমাণ মোট ১৩২ লাখ ৫৩ হাজার ৫০০ কোটি টাকা। যার মাত্র ২ শতাংশ সরকারকে উদ্ধারের প্রস্তাব করেছি। ওই টাকা উদ্ধার করা সম্ভব হলে সরকারি কোষাগারে জমা পড়বে ২ লাখ ৬৫ হাজার ৭০ কোটি টাকা।

ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ হামলার ছক ইরানের! মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

অফিস টাইমে অটো বন্ধ বালিগঞ্জ থেকে একাধিক রুটে, রাস্তায় বেরিয়ে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

দিল্লিতে ফের বাড়ি ভেঙে বিপর্যয়, ধ্বংসস্তূপে চাপা পড়ে শিশু-সহ মৃত ২

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ

মোথাবাড়ি কাণ্ডে ফের এনআইএ-র নজরে সাবিনা, স্বামীকেও হাজিরার নির্দেশ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার শোকজ নোটিস কলকাতা হাইকোর্টের

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?

3AC-তে চেপেও মন ভরেনি ছেলের, জীবনের মূল্যবোধ শেখাতে যা করলেন বাবা…

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির আশঙ্কা কতটা?