পারিবারিক পেনশন নিয়ে বড় পদক্ষেপ রাজ্যের, সহজ হল আইন

পারিবারিক পেনশন প্রাপকের ৮০ বছর বয়সের প্রমাণপত্র হিসাবে এবার থেকে গ্রাহ্য হবে প্যান কার্ড, ভোটার সচিত্র পরিচয়পত্র ও আধার কার্ডও।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের মধ্যে একমাত্র বাংলাতেই(Bengal) এখনও পর্যন্ত রয়ে গিয়েছে পেনশনের নিয়ম(Pension System)। সরকারি কর্মচারীরা(State Government Employees) তাঁদের অবসরের(Retirement) পর থেকে সেই পেনশন পান। সেই কর্মী মারা গেলেও তাঁর পরিবার সেই পেনশন থেকে বঞ্চিত হন না। পেনশন প্রাপক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী মারা গেলে তাঁর স্ত্রী অথবা স্বামী সেই পেনশন পান। এমনকি তাঁদের যদি কোনও অবিবাহিতা বা বিধবা কন্যা তাঁদের সঙ্গে থাকে, তো তিনিও সেই  পারিবারিক পেনশন পান। এর পাশাপাশি নিয়ম আছে পারিবারিক পেনশন(Family Pension) প্রাপক ৮০ বছর বয়সের পরে বেশি অর্থের পেনশন পাবেন। কিন্তু এই সুবিধা পাওয়ার জন্য এতদিন বেশ কিছু ক্ষেত্রে অসুবিধা দেখা যাচ্ছিল। এই নিয়ে উদ্ভূত সমস্যার কথা কানে আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee)। কার্যত তারপরেই নিয়ম শিথিল করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেই নির্দেশ মেনেই রাজ্যের অর্থদফতর পারিবারিক পেনশনের ক্ষেত্রে নিয়ম শিথিল করল। 

আরও পড়ুন প্রকল্পের রূপায়ণে মেলেনি কোনও ত্রুটি, তবুও আটকে টাকা

আগে পারিবারিক পেনশনের ক্ষেত্রে পেনশন প্রাপকদের ৮০ বছরের বেশি বয়সের প্রমাণপত্র দিতে হত। সেই প্রমাণপত্রের ভিত্তিতেই পেনশনের পরিমাণ বাড়ানো হতো। কিন্তু সেই পেনশন বাড়ানোর ক্ষেত্রে যে প্রমাণপত্র দিতে হত তা পাওয়া নিয়েই সমস্যায় পড়তেই অধিকাংশ মানুষ। কেননা সেক্ষেত্রে প্রমাণপত্র হিসাবে বিবেচিত হত মাধ্যামিক পাশের বা সরকারি চিকিৎসকের সার্টিফিকেট। ছিল। কিন্তু এটা দিতে গিয়ে অনেকেই সমস্যায় পড়ছেন। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো রাজ্যের অর্থদফতর এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, এবার থেকে এই দুটি নথি ছাড়াও বয়সের প্রমাণপত্র হিসেবে ভোটার সচিত্র পরিচয়পত্র, আধার ও প্যান কার্ড পেশ করা যাবে। অর্থাৎ মোট ৫টি নথির মধ্যে যে কোনও ১টি দিলেই চলবে। সেই নথিতে ৮০ বছর বয়সের প্রমাণ থাকলেই হবে। তাহলেও পারিবারিক পেনশন প্রাপকেরা ৮০ বছর বয়স হলেই বাড়তি পেনশন পাওয়ার আওতায় চলে আসবেন।

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা