মৃত শিশু সন্তানের দেহ নিয়ে ৬ কিলোমিটার হেঁটে বাড়ি ফিরলেন মা

লজ্জাজনক ঘটনাটি ঘটেছে তামিলনাডুর ভেলোরের আল্লেরিতে।

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: নয়া সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠানে তামিলনাডু থেকে ধর্মগুরুদের বিশেষ বিমানে দিল্লি উড়িয়ে নিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই তামিলনাডুর এক দুঃখিনী মাকে ১৮ মাসের শিশু সন্তানের মৃতদেহ নিয়ে ছয় কিলোমিটার চড়াই-উতরাই পথ হেঁটে ফিরতে হল বাড়িতে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তামিলনাডুর ভেলোরে। আর ওই ঘটনার কথা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে। অনেক নেটা নাগরিক কটাক্ষ ছুঁড়ে বলেছেন, ‘এটাই নরেন্দ্র মোদির ‘আত্মনির্ভর ভারত’ এর বাস্তব ছবি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভেলোরের আল্লেরি গ্রামের বাসিন্দা বিজয় ও প্রিয়ার ১৮ মাসের শিশু সন্তান তানুস্কাকে ঘুমন্ত অবস্থাতেই কামড়ে দিয়েছিল বিষাক্ত সাপ। সাপে কাটা শিশু সন্তানকে বাঁচাতে আনাইকাত্তু সরকারি হাসপাতালে ছুটেছিলেন দুজনেই। কিন্তু বেহাল রাস্তার জন্য একরত্তি সন্তানকে নিয়ে যাওয়ার জন্য মেলেনি কোনও অ্যাম্বুলান্স। চড়াই-উতরাই রাস্তা পেরিয়ে যতক্ষণে হাসপাতালে পৌঁছেছেন বিজয় ও প্রীযা ততক্ষণে বিনা চিকি‍ৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়েছে একরত্তি তানুস্কা।

হাসপাতালে ময়নাতদন্তের পর মৃত তানুস্কার নিথর দেহ শেষকৃত্যের জন্য বিজয় ও প্রিয়ার হাতে তুলে দিয়েছিল পুলিশ। সন্তানের মৃতদেহ নিয়ে হাসপাতালের অ্যাম্বুলান্সে করেই ফিরছিলেন সন্তানহারা বাবা-মা। কিন্তু খারাপ রাস্তার জন্য মাজপথেই বিকল হয়ে যায় অ্যাম্বুলান্স। শেষ পর্যন্ত নিথর শিশু সন্তানের দেহ কোলে নিয়েই প্রায় ছয় কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাড়ি ফেরেন বিজয ও প্রিয়া। মৃত সন্তানের দেহ কোলে নিয়ে হাঁটছেন মা-এমন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে।

শুভেন্দুর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রতন

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!