মিঠাই শেষ হতেই সুখবর, এবার দেবের নায়িকা সৌমিতৃষা, বড় পর্দায় ডেবিউ

সৌমিতৃষা নিজেই এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, অতনু একদিন ফোন করে তাঁর কাছে জানতে চান সিনেমায় অভিনয় করা নিয়ে তিনি কী ভাবছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মিঠাই শেষ হতে না হতেই সৌমিতৃষা ভক্তদের জন্যে সুখবর। আগামী ৩১ জুন মিঠাই শেষ শুটিং। ইতিমধ্যেই মন খারাপ সকল ভক্তদের। টানা ২ বছরের বেশি সময় ধরে জি বাংলায় রাজ করছিল মিঠাই ধারাবাহিকটি। শুরু থেকে টিআরপির শীর্ষস্থানে প্রায় ৫৫ দিন টিকে ছিল। তারপর থেকেই মিঠাই ধারাবাহিকের অবনতি, মাঝে মিঠাই ধারাবাহিক থেকে উধাও হলেই শুরু হয় ভক্তদের বিড়ম্বনা। তাঁদের মিঠাইকে আনার দাবি সেটাও মিটিয়ে দিলো নির্মাতারা। তাও টিআরপির আসনে দেখা নেই মিঠাই ধারাবাহিকের। তবে এবার তো পুরোপুরি লোটা কম্বল গোটাচ্ছে ধারাবাহিক। কিন্তু তবুও মিঠাই যেন একটা আবেগ ছিল ভক্তদের কাছে। তবে এখন এই ধারাবাহিকের সুবাদে জনপ্রিয়তার শীর্ষে রাজ করছে সৌমিতৃষা কুন্ডু এবং আদৃত। তাই মনটা বেজায় খারাপ ভক্তদের। প্রিয় জুটি কে আর পারমানেন্ট দেখা যাবেনা। তবে সব খারাপের একটা ভাল দিক রয়েছে। এর আগে একাধিক ধারাবাহিক অভিনেত্রী বড় পর্দায় নাম লিখিয়েছে। যে তালিকায় রয়েছেন, মধুমিতা সরকার, ঋতাভরী চক্রবর্তী, শ্বেতা ভট্টাচার্য, ঐন্দ্রিলা সেন।

মাস কয়েক আগেই মুক্তি পাওয়া প্রজাপতি চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় ডেবিউ করেছেন সোহাগ জলের নায়িকা শ্বেতা, তাও আবার সুপারস্টার দেবের সঙ্গে। এবার নাকি দেবের নায়িকা হতে চলেছেন সৌমিতৃষা, কি আনন্দের খবর পেয়ে খুশি তো? হ্যাঁ, এবার বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন তিনি। মিঠাইরানির কাছে এসে গেল বড় সুযোগ। সূত্রের খবর, অভিজিৎ সেন পরিচালিত ‘প্রধান’ ছবির নায়িকা হবেন সৌমিতৃষা। ছবিতে নায়ক দেব। প্রযোজক হলেন ‘টনিক’, ‘প্রজাপতি’র মতো হিট সিনেমা উপহার দেওয়া অতনু রায়চৌধুরী। সৌমিতৃষা নিজেই এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, অতনু একদিন ফোন করে তাঁর কাছে জানতে চান সিনেমায় অভিনয় করা নিয়ে তিনি কী ভাবছেন। অনেকদিন ধরেই বড় পর্দায় অভিনয় করার ইচ্ছে ছিল সৌমিতৃষার, তাই আর ‘না’ বলেননি। এদিকে অতনু জানিয়েছেন, বছর তিনেক আগেই সৌমিতৃষা তাঁর সঙ্গে যোগাযোগ করলে তাঁকে বাচ্চা বলে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু মিঠাই-তে সৌমিতৃষার কাজ দেখে খুবই পছন্দ হয়েছে তাঁর। তাই নায়িকার সুযোগ।

‘প্রধান’-এ আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন পরাণ বন্দ্যোপাধ্যায়। দেব-সৌমিতৃষা আর পরাণ, তিনটি চরিত্রকেই সমান গুরুত্ব দেওয়া হবে। গত বছর অগস্ট নাগাদই ছবির শ্যুট শুরু হয়েছিল। সব ঠিক থাকলে আগামী শীতেই ছবি মুক্তি। দেবের বিপরীতে কাজ করা নিয়ে সৌমিতৃষা জানালেন, তিনি স্কুলে পড়ার সময় থেকেই দেবের ছবি দেখেন। তখন থেকেই তাঁর স্বপ্নের নায়ক হয়ে রয়েছে দেব।

এবার বড় পর্দায় চমক দেখাতে প্রস্তুত ‘কালিন ভাইয়া’, ‘গুড্ডু’রা, প্রকাশ্যে ‘মির্জাপুর’-এর টিজার

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক

রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি, দোকান খুলতেই মাথায় হাত ব্যবসায়ীদের

বাড়িতে বানান রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’, জেনে নিন রেসিপি

ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে আপত্তি, CID-র বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে অভিষেক

নিউটাউনের অভিজাত মলে মাসাজ পার্লারের আড়ালে দেহ ব্যবসা, গ্রেফতার ৩

বর্ষার আমেজে বাড়িতেই বানিয়ে ফেলুন পাহাড়ি স্বাদের হিমাচলি চিকেন কারি

নবম শ্রেণির পড়ুয়াদের পাঠ্যসূচিতে এবার ইন্দিরার জারি করা জরুরি অবস্থা

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

‘সিটি অফ জয়-কে মৃত্যুপুরীতে পরিণত করেছেন,’ ফিরহাদকে তোপ শুভেন্দুর

অরূপের ‘কদর্য’ রূপ! প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে আলিপুর থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের

তারাতলায় বিপর্যয়: নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর