জুন মাসে ৪টি রবিবারে মেট্রো সকালে মিলবে ১ ঘন্টা দেরিতে

Share:

নিজস্ব প্রতিনিধি: গোটা জুন মাসের প্রতি রবিবার দক্ষিণেশ্বর-কবি সুভাষ অবধি মেট্রো সকালে দেরিতে মিলবে । বৃহস্পতিবার কলকাতা মেট্রোর(Kolkata Metro) তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানানো হয়েছে। সাধারণত রবিবার সকাল ৯টায় দিনের প্রথম মেট্রো ছাড়ে দক্ষিণেশ্বর, দমদম এবং‌ কবি সুভাষ স্টেশন থেকে। কিন্তু চলতি মাসের ৪ জুন, ১১ জুন, ১৮ জুন এবং ২৩ জুন এই ৪ দিন এই স্টেশনগুলি থেকে সকাল ১০টায় প্রথম মেট্রো যাত্রা শুরু করবে।

মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রক্ষণাবেক্ষণের কাজ চলার জন্য পাওয়ার ব্লক করা হবে। মেট্রো লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কাজ করা হবে। তাই ওই চারটি রবিবার সকাল ৯টা থেকে মিলবে না মেট্রো পরিষেবা। গত কয়েকটি শনিবার রক্ষণাবেক্ষণের কাজ চলার জন্য সকাল ৬টা ৫০ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত মোট ৩ ঘণ্টা ১০ মিনিট মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশন থেকে কবি সুভাষ স্টেশন মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। তবে রবিবার মহানায়ক উত্তমকুমার স্টেশন থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকছে না। গত কয়েকটি রবিবারও সকাল ৯টা থেকে সকাল ১০টা পর্যন্ত মহানায়ক উত্তমকুমার এবং কবি সুভাষ স্টেশনের মধ্যে কোনও মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছিল।

যাত্রীদের অভিযোগ, পূর্বঘোষণা ছাড়াই মেট্রো পরিষেবা বিঘ্নিত হচ্ছে বার বার। সকালের ব্যস্ত সময়ে দেরিতে মিলছে মেট্রো পরিষেবা(Metro Service)। মেট্রো কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছেন, নানা স্থানে রক্ষণাবেক্ষণের কাজ চলার জন্যই মেট্রো পরিষেবা বিঘ্নিত হচ্ছে। তবে কাজ মিটলে পরিষেবা নিয়ে অভিযোগ জানানোর অবকাশ থাকবে না বলে আশ্বাস দিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের