ভিখারি পাকিস্তানে মূল্যবৃদ্ধি আকাশছোঁয়া, পরিবহণ খরচ বেড়েছে ৫৩ শতাংশ

মে মাসে ময়দা থেকে আটা, ডিম থেকে আলু-সব নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম তুঙ্গে উঠেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: সময় যত এগোচ্ছে ততই নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া দামে পাকিস্তানের সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত। মে মাসে ময়দা থেকে আটা, ডিম থেকে আলু-সব নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম তুঙ্গে উঠেছে। পড়াশোনার বইপত্র থেকে শুরু করে দেশলাইয়ের বাক্সের মতো জিনিসের দামও প্রতিদিন চড়চড় করে বেড়ে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। এক বছরের ব্যবধানে পরিবহণ খরচ বৃদ্ধি পেয়েছে ৫৩ শতাংশের মতো। মদ ও তামাকজাত পণ্যের জন্য খরচ বেড়েছে ১২৩ দশমিক ৯৬ শতাংশ।  

বৃহস্পতিবার পাকিস্তান পরিসংখ্যান ব্যুরোর পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছরের মে থেকে চলতি বছরের মে মাসে বার্ষিক মূল্যবৃদ্ধির গড় দাঁড়িয়েছে ৩৯ দশমিক ৯৭ শতাংশে। অর্থা‍ৎ গত বছর মে মাসে যে জিনিস কিনতে খরচ হতো ১০০ টাকা, চলতি বছরের মে মাসে সেই জিনিসের দাম বেড়ে দাঁড়িয়েছে ১৩৯ টাকা ৯৭ পয়সা। অর্থ মন্ত্রকের পক্ষ থেকে পূর্বাভাসে জানানো হয়েছিল, বার্ষিক মূল্যবৃদ্ধি দাঁড়াতে পারে ৩৪ থেকে ৩৬ শতাংশে। কিন্তু সেই পূর্বাভাস খাটেনি। বরং পূর্বাভাসের তুলনায় গড় মূল্যবৃদ্ধি অনেকটাই বেশি। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, শহরের তুলনায় দেশের গ্রামীণ এলাকায় জিনিসের দাম আরও বেড়েছে। শহরে যেখানে মূল্যবৃদ্ধির হার ৩৫ দশমিক ০৯ শতাংশ, গ্রামীণ এলাকায় সেই হার দাঁড়িয়েছে ৪২ দশমিক ১৮ শতাংশে।

মূলত দেশের বিভিন্ন প্রদেশে বিধ্বংসী বন্যা এবং রাজনৈতিক অস্থিরতাকেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির পিছনে মূল কারণ হিসেবে যুক্তি দেখিয়েছেন অর্থ মন্ত্রকের আধিকারিকরা। যদিও তা মানতে নারাজ অর্থনীতিবিদরা। তাঁদের মতে, পাকিস্তানে জিনিসপত্রের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির পিছনে প্রধান কারণ অর্থনৈতিক সঙ্কট। আইএমএফ-সহ আর্থিক প্রতিষ্ঠানগুলি আর্থিক সহায়তা দেওয়া নিয়ে টালবাহানা করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে।

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন