ইমরান খানের দলের সভাপতি পারভেজ এলাহি গ্রেফতার

পিটিআইয়ের পক্ষ থেকে দলের সভাপতির গ্রেফতারির নিন্দা জানিয়ে অবিলম্বে এলাহিকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, লাহোর: প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের হাতে গড়া পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) প্রেসিডেন্ট তথা পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চৌধুরী পাসরভেজ এলাহিকে গ্রেফতার করল লাহোর পুলিশ। বৃহস্পতিবার বিকেলে লাহোরের বাসভবনের বাইরে থেকে বর্ষীয়ান রাজনেতাকে গ্রেফতার করে পুলিশ। পিটিআইয়ের পক্ষ থেকে দলের সভাপতির গ্রেফতারির নিন্দা জানিয়ে অবিলম্বে এলাহিকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে।

পঞ্জাবের মুখ্যমন্ত্রী থাকাকালীন উন্নয়ন তহবিলের অর্থ নয় ছয়ের অভিযোগে গত ২৬ মে পারভেজ এলাহির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল লাহোর জেলা আদালত। ওই গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতেই এদিন বিকেলে লাহোরের জহুর এলাহি ভবনের বাইরে থেকে নাটকীয়ভাবেই গ্রেফতার করা হয় পিটিআইয়ের প্রেসিডেন্টকে। গত ৯ মে ইসলামাবাদ আদালত চত্বর থেকে যেভাবে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করা হয়, তারই পুনরাবৃত্তি ঘটেছে এদিন। একপ্রকার জবরদস্তি করেই গ্রেফতার করা হয় পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।

গত ৯ মে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের পরেই উত্তাল হয়ে উঠেছিল পাকিস্তান। রাওয়ালপিণ্ডির সেনা সদর দফতর-সহ বিভিন্ন সেনানিবাসে হামলা চালানোর অভিযোগ উঠেছিল পিটিআই সমর্থকদের বিরুদ্ধে। ওই হামলার ঘটনায় দেশজুড়ে পিটিআই নেতা-কর্মীদের গণহারে গ্রেফতার করা শুরু করেছে পুলিশ। পিটিআই প্রেসিডেন্ট চৌধুরী পারভেজ এলাহিকে গ্রেফতার করতে বেশ কয়েকবার তাঁর বাসভবনেও হানা দিয়েছিল লাহোর পুলিশ। কিন্তু খালি হাতেই ফিরতে হয়েছিল। এদিন অবশ্য পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পাকড়াও করতে সমর্থ হয়েছে পুলিশ।

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল