‘কালিঘাটের কাকু’ সুজয় কৃষ্ণ ভদ্র খুনি, অভিযোগ ভাগ্নির

সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ তুললেন তারই ভাগ্নি কাবেরী ভট্টাচার্য। তাঁর অভিযোগ, মামাই তাঁর মাকে খুন করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিস্ফোরক অভিযোগ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED’র হাতে নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়া কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের(Sujay Krishna Bhadra) বিরুদ্ধেই এবার বিস্ফোরক অভিযোগ তুললেন তারই ভাগ্নি কাবেরী ভট্টাচার্য(Kaberi Bhattacharya)। তাঁর অভিযোগ, মামাই তাঁর মাকে খুন করেছে। য়ার সেই খুন করাই হয়েছে জমি, বাড়ি, সম্পত্তির দখল নেওয়ার জন্য। তাঁদেরকে পুরনো বাড়িতে যেতে দেওয়া হয় না। তাঁদের সম্পত্তি দখল করে নেওয়া হয়েছে। এমনি ডেথ সার্টিফিকেটেও সুজয় কৃষ্ণ ভদ্র নিজের বাড়ির ঠিকানা দেন! গোটা বিষয়টি নিয়ে তাঁরা এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হস্তক্ষেপ চান, যদি তাঁরা সেই খুনের ঘটনার সত্যতা খুঁকে বার করতে পারেন।  

আরও পড়ুন এবার কাকদ্বীপ, একমঞ্চে মমতা-অভিষেক

প্রাথমিক ভাবে জানা গিয়েছে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের নিজের দিদি শিপ্রা ভট্টাচার্য(Shipra Bhattacharya) ২০১৭ সালের ২৬ আগস্ট রহস্যজনক ভাবে মারা যান। সেই মৃত্যুর ঘটনায় সুজয় কৃষ্ণ তাঁর ভাগ্নি ও ভগ্নিপতির বিরুদ্ধে খুনের অভিযোগ তোলেন। কিন্তু শুক্রবার এক বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কাবেরী ভট্টাচার্য দাবি করেছেন, তাঁদের জমি, বাড়ি, সম্পত্তি দখল করার জন্য তাঁর মামা তাঁর মাকে খুন করেছে। তাঁর দাবি, ‘সুজয় কৃষ্ণ ভদ্র নিজেই চক্রান্ত করে জায়গা জমির জন্য আমার মাকে মেরে ফেলেছে। কীভাবে মামা আমার মায়ের ডেথ সার্টিফিকেটে নিজের বাড়ির ঠিকানা দেন? পুলিশ আমাদের কথা শুনছে না। মামা খুব প্রচুর প্রভাবশালী। সেই জন্যই পুলিশ আমাদের কথা শুনছে না। বেহালার শেষ কথা সুজয় কৃষ্ণ ভদ্র-ই। তাই চিকিৎসক আসার আগেই আমার মা-কে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়েছিল। আমরা চাই CBI বা ED এই ঘটনার তদন্ত করুক। আমার মায়ের আসল খুনি ধরা পড়ুক। সুজয় কৃষ্ণ ভদ্র একটা খুনি।’

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী