শীতের ভ্রমণ: একদিনেই ঘুরে আসুন মাইথন-কল্যাণেশ্বরী

পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড সীমান্তে বরাকর নদীর উপর নির্মিত ডিভিসির মাইথন বাঁধ ও সংলগ্ন জলাধারের চোখ জুড়ানো সৌন্দর্যে আপনাকে মুগ্ধ করবেই

Share:

নিজস্ব প্রতিনিধি: শীত আসছে, ফলে নরম রোদ গায়ে মেখে অনেকেই কাছে-পিঠে ঘুরে আসার প্ল্যান করে থাকেন। তবে আমাদের অনেকেই সৌন্দর্য ও প্রকৃতির টানে দুরদুরান্তে ছুটে যাই। ফলে বাড়ির কাছেপিঠেই অনেক জায়গা অদেখা থেকে যায়। তেমনই এক জায়গা পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া মাইথন ড্যাম। বর্ষাকাল এবং বন্যা পরিস্থিতিতে আমরা প্রত্যেকেই এই মাইথনের নাম শুনতে পাই, কিন্তু এর সৌন্দর্যের খোঁজ রাখি কতজন? জানেন কী কলকাতা বা সংলগ্ন এলাকা থেকে একদিনেই ঘুরে আসা যায় মাইথন থেকে। সঙ্গে দেখে নিতে পারেন খোলামুখ কয়লাখনি ও প্রাচীন কল্যাণেশ্বরী মন্দির। দিনের দিন দেখে যেমন ফিরে আসা যায়, তবে হাতে দুই-তিন সময় থাকলে মাইথন হয়ে পাঞ্চেত ড্যাম ও বাড়ন্তি ঘুরে আসতে পারেন। সেক্ষেত্রে একদিন মাইথনে থেকে এর অসাধারণ সূর্যাস্ত উপভোগ করতে পারবেন।


পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড সীমান্তে বরাকর নদীর উপর নির্মিত ডিভিসির মাইথন বাঁধ ও সংলগ্ন জলাধারের চোখ জুড়ানো সৌন্দর্যে আপনাকে মুগ্ধ করবেই। এই জলাধারে নৌকা বিহারের দারুণ ব্যবস্থা রয়েছে। ফলে শীতের রোদ গায়ে মেখে দীগন্ত বিস্তৃত জলে ভেসে বেড়ানো আর নৌকার ছলাৎ ছলাৎ শব্দে প্রিয়জনের হাত ধরে প্রকৃতির রূপ উপভোগ করার মজাই আলাদা। আশেপাশে নাই বা থাকলো হিমালয়, কিন্তু ছোটনাগপুর মালভূমির ছোট ছোট টিলা এই জলাধারের সৌন্দর্য্য আরও বাড়িয়ে দিয়েছে। এই মাইথনের জলে নৌকা বিহারকে অনেকেই মজা করে বলে থাকেন গরীবের ডাল লেকে শিকারা ভ্রমণ। আবার বিশাল জলরাশির মধ্যে মাঝেমধ্যেই মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ছোট ছোট টিলা দেখে মনে হবে যেন আন্দামানের কোনও এলাকায় চলে এসেছেন। এখানে নৌকা, স্পিডবোটের মতো নানান ওয়াটার স্পোর্টসের ব্যবস্থা রয়েছে। মোটামুটি ৩০০ টাকা থেকে শুরু নৌকা রাইড। এখানে নৌকাও যায় বিভিন্ন স্পটে। তবে মাইথনে মাথা তুলে দাঁড়ানো দ্বীপগুলির মাত্র তিনটি নামার ছাড়পত্র রয়েছে। বেশ কিছুটা দূরে সবুজ দ্বীপে যেতে পারেন নৌকাযোগে। ভাড়া পড়বে কমবেশি ১৪০০-১৫০০ টাকা।


মাইথন ড্যাম বা বাঁধটিও দেখে নিন। বাঁধের উপর দিয়ে হেঁটে নীচে দেখলে ভয়ই লাগবে। বর্ষার পর গেলে ভালো লাগবে। পাশেই রয়েছে একটি ডিয়ার পার্ক, বাঁধের উপর থেকে হরিণ দেখতে পাবেন। এখানে কিছু জলখাবার খেয়ে বেড়িয়ে পড়ুুন পরে গন্তব্যে। এখান থেকে অটো ভাড়া করে দেখে নিন খোলামুখ কয়লাখনি ও কল্যাণেশ্বরী মন্দির। বিশাল গর্তে দেখবেন কয়লা উত্তলনের প্রক্রিয়া। অনেক ফুট নীচে কয়লা নিয়ে আসার ট্রাক বা ডাম্পারগুলি দেখলে মনে হবে যেন খেলনা গাড়ি। শহুরে মানুষদের কাছে এই খোলামুখ কয়লাখনি দেখার অভিজ্ঞতা দারুণ হবে। এরপর চলে আসুন আসানসোলের কল্যাণেশ্বরী মন্দিরে। মাইথন বাঁধ থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটি একটি অন্যতম পর্যটন আকর্ষণ।


প্রাচীন এই সিদ্ধপীঠ বাংলা ও ঝাড়খণ্ডের মানুষদের কাছে খুবই জাগ্রত। আজও এখানে এক ছোট গুহার মধ্যে দেবীকে রাখা হয়। আর বাইরে রাখা হয়েছে অষ্টধাতুর দক্ষিণাকালী মূর্তি। এই কালীমূর্তিই মা কল্যাণেশ্বরী রূপে পূজিত হন। জনশ্রুতি কাশীপুরের এক রাজা বিবাহের যৌতুক হিসেবে দেবী কল্যাণেশ্বরীকে পান। তিনি সবনপুর নামে এক জায়গায় বিগ্রহ প্রতিষ্ঠা করে পুজো শুরু করেন। কিন্তু পরবর্তী সময় দেবী স্বপ্নাদেশ দিয়ে তাঁকে অন্যত্র নির্জন স্থানে প্রতিষ্ঠা করার নির্দেশ দেন। সেই রাজা স্বপ্নাদেশ পেয়ে বর্তমান এই জায়গায় মন্দির প্রতিষ্ঠা করেন। তবে সে সময় এই এলাকা ছিল ঘন জঙ্গলে পরিপূর্ণ। প্রতিদিনই এই মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয়। পুজো দিয়ে দুপুরের খাওয়া-দাওয়া সেরে বেড়িয়ে পড়ুন কলকাতার উদ্দেশ্যে। তবে হাতে সময় থাকলে একদিন মাইথনে থাকুন। বেশ কয়েকটি হোটেল বা রিসর্ট আছে। তবে মজুমদার নিবাস সবচেয়ে ভালো। জলের উপর একটি দ্বীপে এই রিসর্ট। এখান থেকে মাইথনের সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা সারা জীবন মনে থাকবে।


কীভাবে যাবেন?

কলকাতা থেকে সড়কপথে সরাসরি গাড়িতে আসানসোল হয়ে মাইথন পৌঁছনো যায়। তবে ট্রেনে গিয়েও একদিনে ফিরে আসা যায়। হাওড়া থেকে প্রতিদিন সকাল ৬টা ১৫ মিনিটে ছাড়ে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। এই ট্রেনটি হাওড়া থেকে ছেড়ে শেওড়াফুলি ও ব্যান্ডেল, আসানসোল স্টেশন হয়ে যায় ধানবাদ পর্যন্ত। মাইথন যাওয়ার জন্য আপনাদের নামতে হবে আসানসোল স্টেশনে। এখান থেকে মাইথন যাওয়ার অনেক গাড়ি পাবেন। তবে সবথেকে ভালো হয় কুমারডুবি স্টেশনে নামলে। এখান থেকে অটোপথে সবচেয়ে কাছে মাইথন। এছাড়া বরাকর স্টেশন থেকেও মাইথন যাওয়া যায়। বিকেলে এই স্টেশনগুলির যেকোনও একটি থেকে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে কলকাতায় ফিরে আসুন রাতের মধ্যে।

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক