ভোজ্য তেলের দাম লিটার পিছু ৮-১২ টাকা কমানোর নির্দেশ খাদ্য মন্ত্রকের

আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশীয় বাজারে চড়া দামেই বিক্রি হচ্ছে ভোজ্য তেল।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশীয় বাজারে চড়া দামেই বিক্রি হচ্ছে ভোজ্য তেল। আর তাতেই ক্ষুব্ধ খাদ্য মন্ত্রক। অবিলম্বে ভোজ্য তেলের দাম লিটার পিছু ৮ থেকে ১২ টাকা কমানোর জন্য ভোজ্য তেল উ‍ৎপাদক সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার ভোজ্য তেল উ‍ৎপাদনকারী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে ওই নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় খাদ্যসচিব সঞ্জীব চোপড়া।

খাদ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, গত বছরের জুন মাস থেকেই বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম নিম্নমুখী। গত দুই মাসে প্রতি টন তেলের দাম কমেছে ১৫০ থেকে ২০০ ডলার। কিন্তু আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমলেও দেশীয় ভোজ্য তেল উ‍ৎপাদনকারী সংস্থা বেশি দামেই তেল বিক্রি করে চলছে। বেশ কয়েকটি সংস্থার পক্ষ থেকে ভোজ্য তেলের সর্বাধিক বিক্রিত মূল্য কমানো হলেও অধিকাংশ সংস্থাই পুরানো দামে তেল বিক্রি করে চলেছে। আর সাধারণ মানুষের পকেট কাটায় তেল উ‍ৎপাদক সংস্থাগুলির উপরে বেজায় চটেছেন খাদ্য মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা।

এদিন ভোজ্য তেল আমদানিকারক ও উ‍ৎপাদকদের দুই সংগঠন সলভেন্ট এক্সট্রাকশন অ্যাসোসিয়েশন এবং ইন্ডিয়ান ভেজিটেবল অয়েল প্রডিউসার’স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন খাদ্য মন্ত্রকের শীর্ষ আধিকারিকরাই। ওই বৈঠকেই ক্ষুব্ধ কণ্ঠে কেন্দ্রীয় খাদ্য সচিব সঞ্জীব চোপড়া জানিয়ে দেন, ভোজ্য তেলের দাম অবিলম্বে লিটার পিছু ৮-১২ টাকা কমাতে হবে। যে সমস্ত সংস্থা নির্দেশ মানবে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

অফিস টাইমে অটো বন্ধ বালিগঞ্জ থেকে একাধিক রুটে, রাস্তায় বেরিয়ে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

দিল্লিতে ফের বাড়ি ভেঙে বিপর্যয়, ধ্বংসস্তূপে চাপা পড়ে শিশু-সহ মৃত ২

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ

মোথাবাড়ি কাণ্ডে ফের এনআইএ-র নজরে সাবিনা, স্বামীকেও হাজিরার নির্দেশ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার শোকজ নোটিস কলকাতা হাইকোর্টের

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?

3AC-তে চেপেও মন ভরেনি ছেলের, জীবনের মূল্যবোধ শেখাতে যা করলেন বাবা…

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির আশঙ্কা কতটা?