ফুটবলকে বিদায় জানালেন ইব্রাহিমোভিচ

Share:

নিজস্ব প্রতিনিধি:  ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়ে ফেললেন ইব্রাহিমোভিচ। গত রবিবার রাতে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

আগামী অক্টোবর মাসেই ৪২ বছর পূর্ণ হবে তাঁর। চলতি মাসেই শেষ হয়ে যাচ্ছে এসি মিলানের সঙ্গে তাঁর চুক্তিও। গত রবিবার ইতালিয় লিগেই মিলানের জার্সি গায়ে ভারানের বিরুদ্ধে শেষবারের মতো মাঠে নেমেছিলেন তিনি। ম্যাচ শেষে সুইডেনের জার্সি গায়ে মাঠ কাঁপানো এই ফুটবলারটি শুধু ক্লাব ফুটবলকেই নয়, একই সঙ্গে বিদায় জানিয়েছেন পেশাদার ফুটবলকেও।

১৯৯৯ সালে সুইডেনের ক্লাব মালমো এফসি দিয়ে পেশাদার ফুটবলে আত্মপ্রকাশ করেন ইব্রাহিমোভিচ। এরপর খেলেছেন বিশ্বের বিভিন্ন ক্লাবের জার্সি গায়ে। সেই তালিকায় রয়েছে নেদারল্যান্ডস, ইতালি, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্লাব।

আরও জানতে পড়ুন: হ্যাক ওয়াশিংটনের টুইটার অ্যাকাউন্ট

সম্প্রতি ইতালিয় ক্লাব এসি মিলানের হয়ে ৯৮৮টি ম্যাচে ৫৭৩টি গোল করেছেন তিনি। ক্লাবকে এনে দিয়েছেন ৩২টি ট্রফি। মিলানের জার্সি গায়ে ইব্রাহিমোভিচ প্রথম খেলেন ২০১০-১১ মরশুমে। সেবার তাঁকে বার্সালোনা থেকে লিয়েনে নিয়ে এসেছিলেন মিলান কর্তারা। ফের মিলানের জার্সি গায়ে তোলেন ২০২০ সালে। এই দুই দফায় ১৬৩টি ম্যাচ খেলে ৯৩টি গোল করেছেন ইব্রা। তবে চোটের কারণে গত মরশুমে একবারেই খেলতে পারেননি তিনি।

তাঁর বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে মিলানের সমর্থকদের হাতে ছিল ব্যানার। আর তাতে লেখা বিদায় ইব্রা। শুধু তাই নয়, দেওয়া হয় গার্ড অফ অর্নারও।

নিজের অবসরের সিদ্ধান্ত সম্বন্ধে ইব্রাহিমোভিচ বলেন, আমার এই সিদ্ধান্তের কথা আমার পরিবারও জানত না। আমি চেয়েছিলাম সকলে মিলে একসঙ্গেই আমার অবসরের সিদ্ধান্তটা শুনুক।

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের