প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান

নিজেদের দেশে তৈরি করা প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজেদের দেশে তৈরি করা প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান। মঙ্গলবার সকালে তেহরানে এক অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট (Iranian President) ইব্রাহিম রাইসির (Ebrahim Raisi ) উপস্থিতিতে আধুনিক ক্ষেপণাস্ত্রটির উন্মোচন করা হয়।

ইরানের সংবাদ মাধ্যম আইআরএনএ সংবাদ সংস্থা জানিয়েছে, ইরানের প্রথম এই হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পশ্চিমা দেশগুলির উদ্বেগ বাড়িয়ে দেবে। ক্ষেপণাস্ত্রটির নাম দেওয়া হয়েছে ফাত্তাহ। কী এই হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (hypersonic ballistic missile)। অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে পাঁচগুণ বেশি গতিতে জটিল পথে উড়তে পারে। ফলে এই ক্ষেপণাস্ত্রকে আটকানো কঠিন কাজ। দুর্দান্ত কৌশলগত ক্ষমতা থাকার কারণে, ফাত্তাহ নামের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি খুব উচ্চ গতিতে উড়তে পারে এবং পৃথিবীর বায়ুমণ্ডলের অভ্যন্তরে এবং বাইরে কৌশল চালাতে পারে। ফাত্তাহ’এর রেঞ্জ ১৪০০ কিলোমিটার। এটি ১৩ থেকে ১৫ মাচ গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

প্রসঙ্গত এর আগে এই বিসেষ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে আমেরিকা, চিন, রাশিয়া এবং উত্তর কোরিয়া। যেখানে অন্য বাহিনী হামলা চালাতে ব্যর্থ হয়, সেখানে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যায় সহজেই।

রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, ব্যাগভর্তি সোনা-নগদ নিয়ে চম্পট ৪ দুষ্কৃতীর

শ্যালিকার সঙ্গে অবৈধ সম্পর্ক, বাধা দিতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন স্বামী….

‘আমিই ব্রাজিলের আসল নেতা’,আমেরিকায় পালানোর পর বললেন ফ্লাভিও বলসোনারো

মুখ ঢেকে কথা বলার মাশুল! দুই ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের