মেদিনীপুর হাসপাতালে চিকিৎসাধীন আহত ট্রেনযাত্রীদের সঙ্গে সাক্ষাৎ, মুখ্যমন্ত্রী দিলেন ‘উন্নয়ন’ বার্তা

জেলা ও জেলাসংলগ্ন হাসপাতালে ভর্তি ৬১ জন। তাঁদের মধ্যে ১৬ জন বিহারের বাসিন্দা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার বিকেলে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আহত ট্রেন যাত্রীদের দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। কথা বলেন আহত এবং তাঁদের পরিজনদের সঙ্গে। চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মী ও আহতদের সঙ্গে কথা বলে জানতে চান আহতদের ঠিকানা সম্পর্কে। এরই পাশাপাশি হাসপাতালের পরিষেবায় উন্নয়নের বার্তাও দেন তিনি।

মেদিনীপুর হাসপাতালে ভর্তি রয়েছেন আহত ৪৬ জন। এদিন তিনি বলেন, চিকিৎসাধীনদের মধ্যে বেশিরভাগ জনের বাড়ি মেদিনীপুরে। ঝাড়গ্রাম এবং বীরভূমের বাসিন্দারাও চিকিৎসাধীন। বলেন, জেলা ও জেলাসংলগ্ন হাসপাতালে ভর্তি ৬১ জন। তাঁদের মধ্যে ১৬ জন বিহারের বাসিন্দা।

এদিন তাঁর প্রতিশ্রুতি, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে হবে ১০০ শয্যার ক্রিটিক্যাল ইউনিট। হবে ক্যান্সার ব্লক। উল্লেখ্য, আগামিকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ট্রেন দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হবে। মেদিনীপুরের চিকিৎসাধীনদের এদিন সেই কথাও  বলেন তিনি।

উল্লেখ্য, দুর্ঘটনার দিন বালাশোরে গিয়েছিল মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মেডিক্যাল টিম। ওই দলের সকলকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।              

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের