তোষাখানা মামলায় ২১ জুন পর্যন্ত জামিন পেলেন ইমরান খান

ইমরান খানের পাশাপাশি এদিন স্বস্তি পেয়েছেন তাঁর স্ত্রী বুশরা বিবিও।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: তোষাখানা মামলায় ফের স্বস্তি পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) চেয়ারম্যানকে ২১ জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন দিয়েছেন লাহোর হাইকোর্টের বিচারপতি আমজাদ রফিক। অর্থা‍ৎ ওই দিন পর্যন্ত তোষাখানা সংক্রান্ত কোনও মামলায় ৭০ বছর বয়সী রাজনেতাকে গ্রেফতার করতে পারবে না পুলিশ। এদিন মামলার শুনানিতে আদালত কক্ষে হাজির ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী।

গত বছরের এপ্রিলে প্রধানমন্ত্রীর কুর্সি হারানোর পরেই ইমরান খানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী থাকাকালীন বিদেশ থেকে পাওয়া উপহার সরকারি কোষাগারে জমা না দিয়ে বিক্রি করে দেওয়ার মতো বিস্ফোরক অভিযোগ ওঠে। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে পিটিআই চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ ওঠে। এমনকী পাকিস্তান নির্বাচন কমিশনের পক্ষ থেকেও প্রাক্তন প্রধানমন্ত্রীর সাংসদপদ বাতিল করা হয়। তোষাখানা মামলায় গ্রেফতারির আশঙ্কা করে অন্তর্বর্তী জামিন চেয়ে লাহোর হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন ইমরান খান। আর্জিতে তিনি বলেন, ‘চরিত্রহনন ও ভাবমূর্তি কলঙ্কিত করতেই তাঁর বিরুদ্ধে বিদেশ থেকে পাওয়া উপহার বিক্রির অভিযোগ তোলা হয়েছে।’

ইমরান খানের পাশাপাশি এদিন স্বস্তি পেয়েছেন তাঁর স্ত্রী বুশরা বিবিও। আগামী ১৩ জুন পর্যন্ত তাঁর গ্রেফতারির উপরে নিষেধাজ্ঞা জারি করেছে লাহোর হাইকোর্ট। পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধে কত মামলা রয়েছে, কী কী ধারায় মামলা রয়েছে, তা নিয়েও ইসলামাবাদ পুলিশের প্রধানকে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের