Saltlake CGO Complex-এ পা রুজিরার, মুখোমুখি ED’র

কয়লা পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছিল ED। সেই ডাকে সাড়া দিলেন রুজিরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাজিরার কথা ছিল বেলা ১১টার সময়। কিন্তু তিনি এলেন বেলা সাড়ে ১২টায়। সল্টলেকের বুকে থেকে সিজিও কমপ্লেক্সে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা নাগাদ পা রাখলেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়(Rujira Banerjee)। কয়লা পাচার কাণ্ডে(Coal Smuggling Case) তাঁকে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED। সেই ডাকেই সাড়া দিয়ে এদিন Saltlake CGO Complex-এ চলে এসেছেন রুজিরা।

আরও পড়ুন কোলাঘাটে ট্রেন দুর্ঘটনা, মৃত ৪০০, ফিরল স্মৃতি

রুজিরা বন্দ্যোপাধ্যায়ের হাজিরার জেরে এদিন সকাল থেকেই Saltlake CGO Complex মুড়ে দেওয়া হয়েছিল কড়া পুলিশি নিরাপত্তায়। সেখানে বিধাননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকদের পাশাপাশি পুলিশকর্মীদেরও মোতায়েন করা হয়। এর পাশাপাশি এলাকাটি ব্যারিকেড দিয়ে ঘিরেও রাখা হয়। সেই সঙ্গে রুজিরাকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি থেকে কলকাতায় এসেছেন ED’র আধিকারিক পঙ্কজ কুমার। তাঁর সঙ্গে এসেছেন সহকারী ডিরেক্টর পদের এক কর্তাও। বেলা ১টা থেকে তাঁরাই রুজিরাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন বলে জানা গিয়েছে। ৩ পাতায় ৩০টি প্রশ্ন নিয়ে তাঁরা রুজিরাকে এই জিজ্ঞাসাবাদের পর্ব শুরু করেছেন।

আরও পড়ুন সরকারি হাসপাতাল থেকে ওষুধ দেওয়া নিয়ে কড়া নির্দেশ

এর আগে থাইল্যান্ডে রুজিরার নামে থাকা একটি ব্যাঙ্কের অ্যাকাউন্ট নিয়ে ED’র আধিকারিকেরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। সেই সময় রুজিরা তাঁদের জানিয়েছিলেন ওই ব্যাঙ্ক অ্যাকায়ন্ট নিয়ে তিনি কিছু জানেনই না। কে এই অ্যাকাউন্ট খুলেছে, কেই বা টাকা পাঠাচ্ছে আর কেউ বা টাকা তুলছে সেই অ্যাকাউন্ট থেকে তা তিনি জানেন না। এখন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ফের টাকা ঢুকতে ও তা তোলার তথ্য পেয়েছেন ED’র আধিকারিকেরা। সেই সূত্রেই ফের রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে ডেকে পাঠিয়েছে ED। সূত্রে তেমনটাই জানা গিয়েছে।

জামাইয়ের মন জিততে পাতে রাখুন কলাপাতায় মোড়া হিং ভাপা মটন

বিমার টাকার লোভে স্বামীকে খুন! গ্রেফতার স্ত্রী ও প্রেমিক

কাকলি-সুদীপদের NCPI-এর কার্যালয়ের নিরাপত্তায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

বছর শেষেই বিয়ের পিঁড়িতে মিঠুন চক্রবর্তীর দত্তক কন্যা দিশানি, সম্পন্ন বাগদান, পাত্র কে?

‘বুড়ো আরবাজকে বিয়ে করে তুমি সুখী?’, ট্রোলারদের একহাতে নিলেন শুরা খান

‘লগান’ নির্মাণের সময়ে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ব্রিটিশ অভিনেতা

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত প্রখ্যাত গায়ক অলিভার ট্রি

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯