গোপন নথির মামলায় অভিযুক্ত ট্রাম্প, বাইডেন প্রশাসনকে তোপ প্রাক্তন প্রেসিডেন্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: হোয়াইট হাউস ছাড়ার পর সরকারি গুরুত্বপূর্ণ নথি ব্যবহার করেছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তোলা হয়েছে জো বাইডেন প্রশাসনের তরফে। অভিযোগের বিষয়ে জানিয়েছেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ইতিহাসে এই প্রথম কোনও প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে তথ্য হাতানোর অভিযোগ উঠেছে। শুধু তাই নয় কোনও প্রেসিডেন্টের বিরুদ্ধেও এমন অভিযোগ ওঠেনি সে দেশে আগে।

নিজের তৈরি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘দুর্নীতিগ্রস্ত বাইডেন প্রশাসন আমার আইনজীবীকে জানিয়েছে, আমি নাকি এই মামলায় অভিযুক্ত হতে চলেছি।‘ ট্রাম্প এ-ও লিখেছেন যে, মঙ্গলবার তাঁকে মায়ামির যুক্তরাষ্ট্রীয় আদালতে ডেকে পাঠানো হয়েছে। আরেকটি পোস্টে তিনি লিখেছেন, ‘আমেরিকার একজন প্রাক্তন প্রেসিডেন্টের বেলায় এমনটি হতে পারে আমি কখনো ভাবিনি। এটি আমেরিকার জন্য কলঙ্কজনক দিন। আমাদের দেশ দ্রুততার সঙ্গে নিচুতার দিকে যাচ্ছে। কিন্তু একসঙ্গে সবাই মিলে আমরা আবার আমেরিকাকে মহান হিসেবে গড়ে তুলব।’  

উল্লেখ্য এর আগে গত এপ্রিল মাসে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে এক পর্নতারকাকে অর্থ দেওয়ার তথ্য লুকানোর অভিযোগ উঠেছিল। সেই অভিযোগে গ্রেফতারের পর আদালত থেকে জামিন পান তিনি।

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী