Loading live market data...
Loading active stocks...
Connecting...

ঋণ গ্রহীতার সম্পত্তির নথি হারালে জরিমানার মুখে পড়তে হতে পারে ব্যাঙ্ককে

ব্যাঙ্ক এবং অন্যান্য ঋণ প্রদানকারী সংস্থাগুলিতে গ্রাহক পরিষেবার মান পর্যালোচনা করার জন্য গঠিত উচ্চ-পর্যায়ের কমিটির সুপারিশ ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক গ্রহণ করলে এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে দেশের ব্যাঙ্কগুলিতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঋণ গ্রহীতার সম্পত্তির নথি হারালে ব্যাঙ্কগুলিকে জরিমানা করতে পারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ব্যাঙ্ক এবং অন্যান্য ঋণ প্রদানকারী সংস্থাগুলিতে গ্রাহক পরিষেবার মান পর্যালোচনা করার জন্য গঠিত উচ্চ-পর্যায়ের কমিটির সুপারিশ ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক গ্রহণ করলে এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে দেশের ব্যাঙ্কগুলিতে।

গত বছরের মে মাসে প্রাক্তন ডেপুটি আরবিআই গভর্নর বিপি কানুনগোর নেতৃত্বে গঠিত কমিটি গ্রাহক পরিষেবার মান নিয়ে বেশ কিছু সুপারিশ করেছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ককে। গত এপ্রিল মাসে আরবিআই-কে দেওয়া সেই সুপারিশে এই প্রস্তাবটিও দেওয়া হয়েছে। সুপারিশে বলা হয়েছে, ব্যাঙ্কগুলি ঋণ গ্রহীতাদের সম্পত্তির নথি হারালে সংশ্লিষ্ট গ্রাহককে ক্ষতিপূরণ দিতে হবে। শুধু তাই নয় ঋণ প্রার্থীদের মূল সম্পত্তির নথি হারিয়ে গেলে জরিমানাও দিতে হবে। আরবিআই কমিটির ওই সুপারিশ গ্রহণ করলে ঋণ গ্রহীতাদের নথি হারালে জরিমানা গুনতে হবে ব্যাঙ্কগুলিকে।

অন্যদিকে কমিটির সুপারিশের পর এই বিষয়ে আরবিআই (RBI) সমস্ত স্টেকহোল্ডারদের কাছ থেকে আগামী ৭ জুলাইয়ের মধ্যে মতামত চেয়েছে। উচ্চ পর্যায়ের ওই কমিটি পরামর্শ দিয়েছে, লোন অ্যাকাউন্ট বন্ধ হওয়ার তারিখ থেকে ঋণগ্রহীতার কাছে সম্পত্তির নথি ফেরত দেওয়ার জন্য ব্যাঙ্কগুলির জন্য একটি সময়সীমা বেঁধে দেওয়ার বিষয়ে বিবেচনা করতে পারে আরবিআই, এতে ব্যর্থ হলে দেরি হওয়ার সময় বিবেচনা করে ঋণগ্রহীতাকে জরিমানা বা ক্ষতিপূরণ দেওয়া উচিত।

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

নবান্নে গিয়ে মুখ্যসচিব ও ডিজিকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বার্তা শমীকের

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত