অস্ট্রেলিয়ায় বিয়ে বাড়ির গাড়ি উল্টে নিহত ১০, আহত ২৫

ভয়াবহ পথ দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন আস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজ।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়ল অতিথি বোঝাই বাস। দুইর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ১০ জন। গুরুতর জখম হয়েছেন আরও ২৫ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। যদিও কী কারণে দুর্ঘটনা, তা জানা যায়নি। ভয়াবহ পথ দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন আস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজ।

নিউ সাউথ ওয়েলস পুলিশের সহকারী কমিশনার ট্রেসি চ্যাপম্যান জানিয়েছেন, রবিবার রাতে বিয়ের অনুষ্ঠান শেষে অতিথিদের নিয়ে ফিরছিল বাসটি। সিডনি থেকে ১৮০ কিলোমিটার দূরে গ্রেটার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। বেশ কয়েকবার পাক খেয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার বেশ খানিকক্ষণ বাদে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারীরা। বাসের ভিতর থেকে আহত ও নিহতদের উদ্ধার করা হয়।

দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। তবে যেখানে ওই দুর্ঘটনা ঘটেছে সেই এলাকায় ঘন কুয়াশা ছিল। ফলে ওই কুয়াশার কারণেই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করছেন পুলিশের আধিকারিকরা। দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। দীর্গদিন বাসে নিউ সাউথ ওয়েলসে এমন ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটনা ঘটল। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক মদ্যপ ছিলেন কিনা তা জানতে মেডিকেল পরীক্ষা করানো হচ্ছে।

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস