ইতালিকে হারিয়ে যুব বিশ্বকাপের প্রথম শিরোপা জয় উরুগুয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: গত দুবার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেও ট্রফি জয় অধরাই থেকে গিয়েছিল উরুগুয়ের কাছে। সেই অধরা যুব বিশ্বকাপের ট্রফি জয়ের স্বাদ ২০২৩ সালে মিটিয়ে নিল লাতিন আমেরিকার এই দেশটি।

চলতি বছরের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আসর বসেছিল আর্জেন্টিনাতে। ফাইনালে উরুগুয়ে মুখোমুখি হয়েছিল ইউরো কাপ জয়ী ইতালির বিরুদ্ধে। অবশ্য সিনিয়রদের বিশ্বকাপ ফাইনালে পৌঁছে ট্রফি জয় করলেও যুব বিশ্বকাপে এই প্রথম ফাইনালে পৌঁছেছিল আজ্জুরিরা। কিন্তু প্রথমবার ফাইনালে পৌঁছলেও ট্রফি জয় অধরাই থেকে গেল ইউরোপের দেশটির। উরুগুয়ের কাছে ১-০ গোলের ব্যবধানে হারতে হল তাঁদের। উরুগুয়ের হয়ে নির্ধারিত সময়ে ম্যাচ শেষ হওয়ার চার মিনিট আগে জয়সূচক গোলটি করেন লুসিয়ানো রদ্রিগেজ। এই গোলেই ভাগ্য নির্ধারণ হয়ে যায়।

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল প্রয়াত কিংবদন্তী ফুটবলার দিয়াগো আর্মান্দো মারাদোনা স্টেডিয়ামে। ম্যাচ শুরু হওয়ার সময় থেকেই লাতিন আমেরিকার দেশটি আক্রমণের তেজ বাড়িয়ে ক্রমশ চেপে ধরে ইতালিকে। হলে কি হবে ইতালির বিশ্বখ্যাত ডিফেন্সে বার বার প্রতিহত হয় সুয়ারেজ-কাভানিদের দেশের আক্রমণ। অবশেষ রদ্রিগেজের গোলে ট্রফি জয় করতে সক্ষম হয় উরুগুয়ে।

উল্লেখ্য, চলতি যুব বিশ্বকাপে ভাগ্যের সহায়তায় সুযোগ পায় আর্জেন্টিনা। সেই সুযোগ তারা কাজে লাগাতে ব্যর্থ হয়। দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছিল মেসির দেশকে। লাতিন আমেরিকার অপর দেশ ব্রাজিল অবশ্য কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যায়।

২০১১ সালে ব্রাজিল এই ট্রফি শেষবার জয় করেছিল। তারপর লাতিন আমেরিকার আর কোনও দেশ দীর্ঘ বছর এই বিশ্বকাপ জয়ের স্বাদ পায়নি। অবশেষে ২০২৩-এ উরুগুয়ের হাত ধরে ঘুচল সেই ট্রফি খরা।

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক