জুনের মধ্যেই ভারতীয় সাংবাদিককে দেশ ছাড়ার নির্দেশ চিনের

এর ফলে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশটিতে ভারতীয় সংবাদমাধ্যমের কোনও প্রতিনিধি থাকবেন না।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চার সাংবাদিকের মধ্যে তিন জনকে আগেই দেশ ছাড়ার নির্দেশ দিয়েছিল চিনের শি চিনফিং সরকার। এবার দেশটিতে থাকা একমাত্র ভারতীয় সাংবাদিককে চলতি জুন মাসের মধ্যেই বেজিং ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশটিতে ভারতীয় সংবাদমাধ্যমের কোনও প্রতিনিধি থাকবেন না। বেজিংয়ের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ নয়াদিল্লি।

লাদাখ সীমান্তে দুই দেশের সেনা জওয়ানদের সংঘর্ষে জড়িয়ে পড়ার পরেই দিল্লি ও বেজিংয়ের সম্পর্কের তীব্র অবনতি ঘটেছে। ভারতে কর্তব্যরত দুই চিনা সাংবাদিকের ভিসা নবীকরণ না করায় মোদি সরকারের ওপরে হাড়ে-হাড়ে চটেছে শি চিনফিং প্রশাসন। সংবাদ সংস্থা ‘জিনহুয়া নিউজ এজেন্সি’ ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘সেন্ট্রাল চায়না টেলিভিশন’ এর প্রতিনিধিরা ভিসা নবীকরণ না হওয়ায় দেশে ফিরেছেন। বর্তমানে চিনের একটি সংবাদমাধ্যমের প্রতিনিধি নয়াদিল্লিতে কর্মরত রয়েছেন। যদিও তাঁর ভিসা নবীকরণ নিয়েও ঝামেলা চলছে।

চিনের সাংবাদিকদের ভিসার মেয়াদ না বাড়ানোর বদলা হিসেবে ভারতীয় সাংবাদিকদের দেশ তেকে তাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বেজিং। গত এপ্রিলেই ‘প্রসার ভারতী’ ও ‘দ্য হিন্দু’ পত্রিকার সাংবাদিকদের ভিসার মেয়াদ বাড়াতে অস্বীকার করেছিল চিন সরকার। গত সপ্তাহে আর দৈনিক পত্রিকা ‘হিন্দুস্থান টাইমস’ এর সাংবাদিক ভিসার মেয়াদ শেষ হওয়ার মুখে ফিরে গিয়েছিলেন। ফলে বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক ক্ষমতাশালী দেশটিতে একমাত্র ভারতীয় সাংবাদিক হিসেবে রয়ে গিয়েছিলেন সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার প্রতিনিধি। তাঁকেও চলতি মাসের মধ্যে দেশত্যাগের নির্দেশ দিয়েছে চিনফিং প্রশাসন।

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস