ঘাতক হাঙরের পাকস্থলী থেকে মিলল রুশ পর্যটকের মাথা-হাত

গত বৃহস্পতিবার মিশরের হারঘাডায় সমুদ্রে স্নান করতে নেমে হাঙরের আক্রমণে প্রাণ খুঁইয়েছিলেন রুশ পর্যটক।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মিশরের লোহিত সাগরে সাঁতার কাটতে গিয়ে হাঙরের আক্রমণে প্রাণ গিয়েছিল ভ্লাদিমির পোপভ নামে এক রুশ যুবকের। ওই নৃশংস ঘটনার পরেই ক্ষিপ্ত স্থানীয় বাসিন্দারা নরঘাতক হাঙরকে পিটিয়ে খুন করেছিল। সেই মৃত হাঙরের পাকস্থলী থেকে উদ্ধার হলো রুশ পর্যটকের মাথা ও হাতের একাংশ।

গত বৃহস্পতিবার মিশরের হারঘাডায় সমুদ্রে স্নান করতে নেমেছিলেন ২৩ বছর বয়সি ভ্লাদিমির পোপোভ। দিব্যি সাঁতার কাটছিলেন। আচমকাই হাঙরের কবলে পড়েন ওই যুবক। হাঙরের হাত থেকে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন ওই যুবক। যদিও শেষ রক্ষা হয়নি। হাঙরের আক্রমণে ছিন্নভিন্ন হয়ে গিয়েছিলেন ২৩ বছর বয়সী পোপভ। প্রায় দুই ঘন্টার বেশি সময় ধরে শিকার নিয়ে খেলা করছিল নরখাদক হাঙরটি। সমুদ্র পাড়ে বসে বহু মানুষ হাড়হিম করা ওই দৃশ্য দেখলেও কেউ রুশ যুবককে বাঁচাতে এগিয়ে যাননি।

পরে অবশ্য সমুদ্রে নেমে বিশেষ অভিযান চালিয়ে ওই ঘাতক হাঙরকে  জাল বন্দি করে স্থানীয় বাসিন্দারা। তার পরে ডাঙায় তুলে নিয়ে এসে পিটিয়ে মেরে ফেলে নরখাদক হাঙরকে। মার্কিন সংবাদমাধ্যম ‘স্কাই নিউজ’ এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, মৃত হাঙরটির মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হয়েছিল। ময়নাতদন্তের সময়েই হাঙরের পাকস্থলী থেকে রুশ পর্যটকের মাথা ও হাতের একাংশ মিলেছে। যদিও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কিছু বলা হয়নি।

 

 

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস