১৮ ঘন্টার বেশি তল্লাশির শেষে ইডির হাতে গ্রেফতার তামিলনাডুর বিদ্যু‍ৎমন্ত্রী

মঙ্গলবার দিনভর তল্লাশি চালানোর পর বুধবার ভোর রাতে গ্রেফতার করা হয় সেন্থিল বালাজিকে।

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: অর্থের বিনিময়ে চাকরি দিয়ে কোটি-কোটি টাকা দুর্নীতির অভিযোগে মঙ্গলবার গভীর ভোর রাতে তামিলনাডুর বিদ্যু‍ৎমন্ত্রী সেন্থিল বালাজিকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গ্রেফতারের পরেই অসুস্থ হয়ে পড়েন ডিএমকে্র দাপুটে নেতা। বুকে ব্যাথা অনুভব করায় সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। আপাতত ওমানদুরার সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। টানা ১৮ ঘন্টা তল্লাশি চালানোর পরে বালাজিকে যেভাবে গ্রেফতার করা হয়েছে তার সমালোচনা করেছেন ডিএমকে নেতৃত্ব। ইডির আচরণকে অমানবিক আখ্যা দিয়েছেন।

২০১১১-১৬ পর্যন্ত এআইএডিএমকে মন্ত্রিসভায় পরিবহণ মন্ত্রীর দায়িত্বে ছিলেন সেন্থিল বালাজি। অভিযোগ ওই সময়ে দফতরে নিয়োগের নামে খুল্লামখুল্লা দুর্নীতি চলেছিল। অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার বিনিময়ে কোটি কোটি টাকা তোলা হয়েছিল। সেন্থিল ছাড়াও বিদ্যু‍ৎ দফতরের একাধিক আধিকারিক ওই নিয়োগ দুর্নীতিতে যুক্ত ছিলেন। ২০২১ সালের মার্চে বর্তমানে তামিলনাডুর বিদ্যু‍ৎমন্ত্রীর দায়িত্বে থাকা সেন্থিল বালাজি-সহ ৪৬ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মামলা দায়ের করে চেন্নাই পুলিশ। ওই মামলার পরিপ্রেক্ষিতেই তামিলনাডুর বিদ্যু‍ৎমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

গত মাসেই সুপ্রিম কোর্ট সেন্থিল বালাজি-সহ অভিযুক্তদের বিরুদ্ধে ইডিকে তদন্ত চালিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়। ওই নির্দেশের পরে মঙ্গলবার সকালে বিদ্যু‍ৎমন্ত্রীর বাড়ি, অফিস সহ একাধিক জায়গায় একযোগে তল্লাশি চালাতে শুরু করে ইডির আধিকারিকরা। টানা ১৮ ঘন্টা তল্লাশি শেষে গভীর রাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরে বুকে যন্ত্রণা অনুভব করায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তামিলনাডুর বিদ্যু‍ৎমন্ত্রীকে। হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে কান্নায় ভেঙ্গে পড়তে দেখা যায় বালাজিকে।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান