এগিয়ে থেকেই ধোনির রাজ্যে লড়াইতে নামছে দ্রাবিড়ের শিষ্যরা

জয়পুরে সহজ জয়কে কঠিন করে তুলেছিল ভারত।

Share:

নিজস্ব প্রতিনিধি: জয়পুরে সহজ জয়কে কঠিন করে তুলেছিল ভারত। তবে শেষ পর্যন্ত হারের মুখ দেখতে হয়নি টিম ইন্ডিয়াকে। শেষ ওভারে ঋষভ পন্থের বাউন্ডারির দৌলতে জয় দিয়েই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরু করেছে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি। সেই সঙ্গে দলের নতুন কোচ রাহুল দ্রাবিড়ের জয় দিয়েই অভিষেকটা হয়েছে। বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ না থাকলেও তাদের অভাব খুব একটা বোঝা যায়নি বললেই চলে।

আগামী শুক্রবার ঝাড়খণ্ড তথা মহেন্দ্র সিং ধোনির রাজ্যে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ খেলতে নামছে মেন ইন ব্লু। এই ম্যাচে জয় ছাড়া আর কিছুই ভাবছেন না ভারতীয় ক্রিকেটাররা। কারণ, ঝাড়খণ্ডে জিততে পারলেই সিরিজ পকেটে পুরে নিতে পারবে সূর্যকুমার, শ্রেয়সরা।

ব্যাটসম্যানদের ফর্ম অনেকাংশেই আশার আলো দেখাচ্ছে টিম ইন্ডিয়াকে। শেষ দিকে খেই হারালেও তা নিয়ে চিন্তিত নন কোচ দ্রাবিড় এবং টিম ম্যানেজমেন্ট। তবে বোলাদের পারফরম্যান্স বেশ চিন্তায় রেখেছে সকলকে। বিশেষ করে দীপক চাহার, মহম্মদ সিরাজ এবং অক্ষর প্যাটেলকে একেবারে তোয়াক্কা করেনি কিউয়ি ব্যাটসম্যানরা। ফলে পরিবর্তনের সম্ভাবনাও থাকছে। সেক্ষেত্রে দলে অভিষেক হতে পারে আইপিএলে বেগুনি টুপি পাওয়া তথা সর্বাধিক উইকেট নেওয়া হর্ষল প্যাটেলের।  

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর