সচিন পুত্র অর্জুনকে ২০ দিনের শিবিরে ডাক বোর্ডের

Share:

নিজস্ব প্রতিনিধি:  অর্জুন তেন্ডুলকরকে ২০ দিনের শিবিরের জন্য ডাকলো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বেঙ্গালুরুতে ন্যাশানাল ক্রিকেট অ্যাকা়ডেমিতে এই শিবির অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, অর্জুন তেন্ডুলকরের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় গোয়ার হয়ে খেলে। তারপর আইপিএল-১৬তম সংস্করণে তাঁকে দলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। এরপরই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ২০ দিনের এই শিবিরের জন্য মনোনীত করে সচি পুত্রকে। আগামী আগস্ট মাসের শুরুতে এই শিবির শুরু হবে।

আগামী এশিয়া কাপে ভারতীয় দল অনুর্ধ্ব-২৩ ক্রিকেটারদের খেলাবে বলেই ঠিক করেছে। সেইজন্যই তাঁদের শিবিরে ডাকা হয়েছে বলে সূত্রের খবর। ওই শিবিরে তাঁরা প্রশিক্ষণ নেবেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণের কাছে। সংবাদ সংস্থাকে এমনই খবর জানানো হয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে।

বোর্ডের পক্ষ থেকে শিব সুন্দর দাস বলেন, এই শিবিরে শুধুমাত্র অলরাউন্ডারদেরই ডাকা হয়েছে। কেননা এই শিবির থেকে তাঁরা তাঁদের যে যে ঘাটতি রয়েছে তা শুধরে নিতে পারবেন শিবিরে ডাক পাওয়া ক্রিকেটাররা।

অর্জুন ছাড়াও এই শিবিরে ডাক পাওয়া অন্যতম খেলোয়াড় হলেন সৌরাষ্ট্রের বাঁ হাতি সিমার এবং পিঞ্চ হিটার চেতন সাকারিয়া। ইতিমধ্যেই চেতন জাতীয় দলে ডাক পেয়েছিল ২০২১ সালে। এবং ওই বছরই দিল্লির হয়ে সে আইপিএলও অংশ নিয়েছিল।

এছাড়া এই শিবিরে ডাক পাওয়া অন্যান্য খেলোয়াড়দের মধ্যে উল্লেখযোগ্য হলেন, পাঞ্জাবের বাঁ হাতি ব্যাটসম্যান অভিষেক শর্মা, গোয়ার মোহিত রাদকর এবং রাজস্থানের মাদভ সুতার। তালিকায় রয়েছেন দিল্লির দুই ক্রিকেটার। এঁরা হলেন হারসিৎ রানা এবং পেসার দিভিজ মেহেরা।

তবে দিল্লির এক বোর্ড কর্তা বলেন, হারসিৎ এই শিবির যোগ দিয়ে ওঁর ব্যাটিংয়ের দুর্বলতাগুলি কাটিয়ে উঠতে পারবে বলেই মনে হয়। যা ভবিষ্যতে কাজে লাগবে।

শচিন পুত্র অর্জুন যে এই শিবিরে যোগ দেবেন তা নিশ্চিত করেছে গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন।

‘আঁকতে ও গাইতে ভালবাসি’, নিট-ইউজিতে রাজ্যে প্রথম সব্যসাচীর সাফল্যের রহস্য কী?

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই

আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট চক্রের মাথা! আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

বেগুনি ভাজলেই নেতিয়ে যায়? বেসনে মেশান এই ৩ উপাদান, দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে

রথযাত্রার স্পেশাল ভোগ, ঘরেই বানিয়ে ফেলুন জগন্নাথ দেবের প্রিয় মোহনভোগ

দেশজুড়ে বিস্ফোরণের ছক! গুজরাতে গ্রেফতার পাঁচ সন্দেহভাজন জয়েশ জঙ্গি

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

বাঁকড়া মসজিদ চত্বরে কড়া নিরাপত্তা, পিছু হটলেন সিদ্দিকুল্লা চৌধুরী

‘গেটম্যানই মূল অপরাধী’, মুর্শিদাবাদে ট্রেন দুর্ঘটনায় দাবি অধীরের

ভিসা নিয়মে কড়াকড়ি আমেরিকার, পড়াশোনা শেষ হলে ৩০ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ