ফলতায় প্রকাশ হতে চলেছে অভিষেকের ‘নিঃশব্দ বিপ্লব’

২০১৪ সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়িয়ে জয়ী হয়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার প্রকাশ করতে চলেছেন ‘নিঃশব্দ বিপ্লব’। ডায়মন্ড হারবারের সাংসদ এদিন নিজের সংসদীয় এলাকা ফলতার বিডিও অফিসের মাঠে সভামঞ্চ থেকে সাংসদ হিসেবে তাঁর সাফল্যের খতিয়ান ‘নিঃশব্দ বিপ্লব’ শীর্ষক বই আকারে প্রকাশ করবেন।

আগামী ২০২৪ সালে রয়েছে লোকসভা ভোট। ডায়মন্ড হারবারের সাংসদ হিসাবে ৯ বছর পূর্ণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১০ বছর হতে আর মাত্র এক বছর বাকি। ২০১৪ সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়িয়ে জয়ী হয়েছিলেন। দীর্ঘ নয় বছর ধরে তিনি যা কাজ করেছেন, তার খতিয়ান ‘নিঃশব্দ বিপ্লবে’ তুলে ধরবেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল কর্মীরা অবশ্য বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ হিসাবে নির্বাচিত হওয়ার পরে এলাকায় যে ধরনের উন্নয়নমূলক কাজ হয়েছে, তা এক কথায় সচরাচর দেখা যায় না। নিঃশব্দে কাজ করে ডায়মন্ড হারবারের চেহারা বদলে দিয়েছেন সাংসদ।

উল্লেখ্য আগামী ২০২৪ সালের লোকসভা ভোটকে মাথায় রেখে তৃণমূল কংগ্রেসের তরফে জোরকদমে প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে। রাজ্যের শাসকদল বিভিন্ন সভা ও কর্মসূচি থেকে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছে। বিজেপিকে সরাতে বিরোধী দলগুলি জোট বাঁধার জন্য আলোচনা প্রক্রিয়াও শুরু করেছে। সেই আবহে রবিবার নিঃশব্দ বিপ্লব প্রকাশ করতে চলেছেন অভিষেক।

কাজ বন্ধ রেখে পুরসভার গেটে ধর্না, বেতন চেয়ে সরব সাফাই কর্মীরা

প্রাক্তন সহপাঠীর হাতে ধর্ষিতা বায়ু সেনা আধিকারিকের স্ত্রী, ভয়ঙ্কর ঘটনা নাগপুরে

‘পার্টি অফিস থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয় সব মধুচক্র হয়ে গিয়েছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

২ কোটি টাকা হাতাতে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে দুনিয়া থেকে সরাল লোভী স্ত্রী

মাছের ভেড়ি দখল ঘিরে মারধর, বাড়িতে ঢুকে হুমকি! ফের কাঠগড়ায় শাহজাহান ঘনিষ্ঠ দুষ্কৃতীরা

মরুর শিয়ালদের বিরুদ্ধে ২০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করবেন মেসি

চিকি‍ৎসকের প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না কাশির সিরাপ, বড় নির্দেশ কেন্দ্রের

৩০০ কোটি টাকার মাটি চুরির অভিযোগে জড়াল অভিষেকের নাম, FIR দায়ের ববির

NEET পরীক্ষার প্রশ্নফাঁস রুখতে ২২ জুন পর্যন্ত টেলিগ্রাম নিষিদ্ধ করল কেন্দ্র

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কমবে কি অস্বস্তি? জানুন আবহাওয়া আপডেট

ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন B-52 বোমারু বিমান, নিহত ৮

মাসে ভাতা পান ১০ হাজার, কাউন্সিলর অনন্যার সন্তোষপুরের প্রাসাদোপম বাড়ি নিয়ে উঠেছে প্রশ্ন

আমেরিকার সঙ্গে চুক্তি সত্বেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতি, ভারতের হয়ে অভিষেকের আগেই শাস্তির মুখে পড়বেন বৈভব?