‘অত্যন্ত উদ্বেগজনক’, মণিপুরে হিংসা নিয়ে নীরবতা ভেঙ্গে বিবৃতি সঙ্ঘের

উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্যে চলা অশান্তির জন্য আরএসএসকে কাঠগড়ায় তুলেছিল কংগ্রেস।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মণিপুরে জাতি হিংসা নিয়ে মোদি সরকারের রক্তচাপ বাড়িয়ে দিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের বিবৃতি। উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্যে মাসাধিককাল ধরে চলা হিংসার ঘটনাকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ আখ্যা দিয়ে অবিলম্বে শান্তি ফেরানোর পক্ষে সওয়াল করেছে বিজেপির রাজনৈতিক পথপ্রদর্শক হিসেবে পরিচিত সঙ্ঘ নেতৃত্ব। রবিবার এক বিবৃতিতে সঙ্ঘের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবালে বলেছেন, ‘গণতন্ত্রে হিংসা ও বিদ্বেষের কোনও জায়গা নেই। শান্তিপূর্ণ পরিবেশে আলোচনার মাধ্যমেই যে কোনও সমস্যার সমাধানের পথ খুঁজতে হবে।’

মেইতেই সম্প্রদায়কে তফশিলি উপজাতির স্বীকৃতি দেওয়াকে কেন্দ্র করে গত ৩ মে থেকে মণিপুরে অশান্তির আগুন জ্বলছে। কার্যত দেড়মাস ধরে চলা বেলাগাম হিংসা নিয়ন্ত্রণে আনতে ল্যাজেগোবরে হচ্ছে সেনাবাহিনী থেকে রাজ্য প্রশাসন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগ বাড়িয়ে হস্তক্ষেপ করে পরিস্থিতি আরও জটিল করে ফেলেছেন। শুধু আমজনতাই নয়, হিংসার আগুন থেকে রেহাই পাচ্ছেন না রাজ্য এবং কেন্দ্রের মন্ত্রীরা। গত কয়েকদিনে একের পর মন্ত্রীর বাড়িতে অগ্নিসংযোগ করেছেন দুষ্কৃতীরা। বাস্তব চিত্র বলছে, মণিপুর দুষ্কৃতী আর অপরাধীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। লাশের পাহাড় জমেছে। ইতিমদ্যেই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।

গত শনিবারই মণিপুরের অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য আরএসএস আর বিজেপিকে কাঠগড়ায় তুলেছিল কংগ্রেস। আর তার ২৪ ঘন্টা যেতে না যেতেই উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য নিয়ে মুখ খুলেছে সঙ্ঘ। সংগঠনের সাধারণ সম্পাদক দত্তাত্তেয় হোসাবালে রবিবার এক বিবৃতিতে বলেছেন, ‘গত ৩ মে চূড়াচন্দ্রপুরে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার জেরে মণিপুরে যা চলছে তা অত্যন্ত উদ্বেগজনক। পারস্পারিক আলোচনার মাধ্যমে যে কোনও বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি সম্ভব। সেই পথেই এগোতে হবে।’

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের