কানাডায় গুলিতে ঝাঁঝরা খলিস্তান টাইগার ফোর্সের প্রধান হরদীপ সিং নিজ্জর

সম্প্রতি ভারত সরকারের পক্ষ থেকে যে ৪০ কুখ্যাত জঙ্গির তালিকা প্রকাশ করা হয়েছিল তাতে নাম ছিল নিজ্জরের।

Share:

নিজস্ব প্রতিনিধি, মন্ট্রিল: গুরুদ্বারে গাড়ি পার্কিং সময়ে দুই আততায়ীর গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন কুখ্যাত খলিস্তানি জঙ্গি তথা খলিস্তান টাইগার ফোর্সেসের (কেটিএফ) প্রধান হরদীপ সিং নিজ্জর। হত্যাকাণ্ড সংগঠিত করেই গা ঢাকা দিয়েছে দুই আততায়ী। তাদের চিহিত করতে গুরুদ্বারের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সম্প্রতি ভারত সরকারের পক্ষ থেকে যে ৪০ কুখ্যাত জঙ্গির তালিকা প্রকাশ করা হয়েছিল তাতে নাম ছিল নিজ্জরের।

পুলিশ জানিয়েছে, রবিবার রাত আটটা ২৭ মিনিট নাগাদ শিখ সম্প্রেদায় অধ্যুষিত ব্রিটিশ-কলম্বিয়া প্রদেশের সারে শহরের গুরু নানক শিখ গুরুদ্বার সাহিবে এসেছিলেন কেটিএফ প্রধান হরদীপ সিং নিজ্জর। ওই সময়েই গুরুদ্বারের পার্কিং লটে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুই যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় একসময়ের কুখ্যাত জঙ্গির। ঘটনা ঘিরে গুরুদ্বারে উপস্থিত ভক্তদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

পঞ্জাবের জলন্ধরে এক হিন্দু পুরোহিত খুনের মামলায় প্রধান অভিযুক্ত ছিলেন নিজ্জর। তার বিরুদ্ধে চার্জশিটও জমা দিয়েছিল ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ। এমনকী মাথার দাম ১০ লক্ষ টাকা ধার্য্যও করেছিল। গত কয়েক বছর ধরেই কানাডায় বসে ভারত বিরোধী কাজকর্ম চালাচ্ছিলেন কেটিএফ প্রধান। ভ্যাঙ্কুভারে ভারতীয় দূতাবাসের সামনে একাধিকবার বিক্ষোভে নেতৃত্ব দিতেও দেখা গিয়েছিল তাকে। তদন্তকারীদের অনুমান, সারের গুরু নানক শিখ গুরুদ্বার সাহিবের সভাপতি পদ নিয়ে নিজ্জরের সঙ্গে ঝামেলা চলছিল অন্য এক গোষ্ঠীর। ওই ঝামেলার কারণেই খুন হতে হয়েছে কেটিএফ প্রধানকে।

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত