পঞ্চায়েতে নিরাপত্তা সুনিশ্চিত করতে সীমান্তে নাকা চেকিং পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি, সুন্দরবন: সীমান্ত সুন্দরবনে পুলিশের নাকা চেকিং শুরু।
দিবারাত্র চলবে বলে জানাল জেলা পুলিশ।আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সব ধরনের গোলমাল ঠেকাতে উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার হাসপাতাল মোড় থেকে হিঙ্গলগঞ্জের লেবুখালী রোডে পুলিশ রুট মার্চ ও নাকা চেকিং(Naka Checking) শুরু করেছে। বিস্তীর্ণ ভারত – বাংলাদেশ সীমান্ত লাগোয়া হিঙ্গলগঞ্জ ব্লকের(Hingalganj Block) প্রত্যন্ত সুন্দরবনের লাগোয়া গ্রামগুলোতে তল্লাশি শুরু করেছে ।

অন্যদিকে হাসনাবাদ(Hasnabad) থেকে লেবুখালী রোডে পথ চলতি মানুষ ও সাধারণ মানুষকে পরিচয় পত্র দেখতে চাইছে পুলিশের টহলের সময়। হিঙ্গলগঞ্জের পুলিশ আধিকারিক অনিল সাউ’ র নেতৃত্বে এদিন সকাল থেকে দফায় দফায় নাকা চেকিং শুরু করল পুলিশ। পাশাপাশি সীমান্ত লাগোয়া গ্রামগুলোতে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বললেন ।

যাতে কোন অচেনা মানুষ গ্রামে আসলে তার নামও পরিচয় ঠিকানা জেনে পুলিশকে সরাসরি যোগাযোগ করার জন্য তাদেরকে নির্দেশ দিলেন। সামনে পঞ্চায়েত নির্বাচন তার আগেই পুলিশ এবার কোমর বেঁধে নেমেছে। নিরাপত্তার পাশাপাশি ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য সবরকম আশ্বাস দিলেন। নাকা চেকিং একদিকে যেমন দিনে চলবে অন্যদিকে রাত্রেও চলবে, এমনটাই জানান পুলিশ আধিকারিকরা।

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন