প্রতিটি পঞ্চায়েত ও সমিতির মাথায় পরামর্শদাতা কমিটি

বাংলার যে সব গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে তৃণমূল বোর্ড গড়বে সেখানে দলীয়ভাবে সেই বোর্ডের মাথায় তৈরি করে দেওয়া হবে একটি পরামর্শদাতা কমিটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৮ জুলাই রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন(Panchayat Election)। অগস্ট মাসের মধ্যেই রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতের প্রতিটি জায়গায় নতুন বোর্ড গড়ে ওঠার কথা। আর তার পরে পরেই একটা বড় পদক্ষেপ করতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC)। ঠিক করা হয়েছে, বাংলার যে সব গ্রাম পঞ্চায়েত(Gram Panchayat) ও পঞ্চায়েত সমিতিতে(Panchayat Samity) তৃণমূল বোর্ড গড়বে সেখানে দলীয়ভাবে সেই বোর্ডের মাথায় তৈরি করে দেওয়া হবে একটি পরামর্শদাতা কমিটি(Advisory Committee)। সেই কমিটিতে প্রতিনিধি হিসাবে থাকবেন সমাজের সর্বস্তরের মানুষ। থাকবেন বিরোধীদলের সদস্যরাও। পঞ্চায়েত প্রধান বা সমিতির সভাপতিরা এই কমিটির পরামর্শ মেনেই উন্নয়নমূলক কাজ করবেন। তবে যেখানে যেখানে বিরোধীরা বোর্ড গড়বে সেখানে এই ব্যবস্থা লাগু করা হবে না। জোড়াফুল সূত্রে তেমনটাই জানা গিয়েছে।

আরও পড়ুন কলকাতা পুরনিগম ভেঙে দেওয়া হবে, হুঁশিয়ারি হাইকোর্টের

কেন এই পরামর্শদাতা কমিটি? তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ২টি বিষয়ে জোর দিতেই এই কমিটি গড়া হবে। প্রথমত, প্রতিটি এলাকার প্রকৃত সমস্যা জানতে এবং দুর্নীতিমুক্ত পঞ্চায়েত ব্যবস্থা গড়তেই এই উদ্যোগ। দ্বিতীয়ত, এই প্রথম অরাজনৈতিক মানুষও পঞ্চায়েতকে পরামর্শ দিয়ে প্রয়োজনীয় কাজ করাতে পারবেন। মানুষের সমর্থন নিয়ে জনগণের পঞ্চায়েত গঠিত হবে। তবে ভিন্ন একটি সূত্রে জানা গিয়েছে, এবারের পঞ্চায়েত নির্বাচনে দলের টিকিট না পায়ে অনেকেই নির্দল হয়ে লড়াই করছেন। আবার কেউ কেউ ঘরে বসে গিয়েছেন। মূলত এদের ক্ষোভ-বিক্ষোভ-অভিমান দূর করতে এদেরকেই পঞ্চায়েত বা সমিতির মাথায় বসাতেই এই পরামর্শদাতা কমিটি গড়তে পারে তৃণমূল। তবে গোটা বিষয়টাই এখন ভাবনাচিন্তার স্তরেই রয়েছে। তবে শুধু গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি স্তরেই নয়, প্রয়োজনে জেলা পরিষদেরও মাথার ওপরে এই পরামর্শদাতা কমিটি গড়ে দেওয়া হবে।

আরও পড়ুন বার্লার জেলায় অগ্নিপরীক্ষায় বিজেপি, পিছিয়ে তৃণমূল

এদিন পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়ন তোলার শেষ দিন। তার আগেই এই পরামর্শদাতা কমিটির বিষয়টি সামনে এল। ফলে এদিন তৃণমূলের টিকিট না পাওয়া বেশ কিছু বিক্ষুব্ধ নির্দল তাঁদের প্রার্থীপদ প্রত্যাহার করে নিতে পারেন বলেই মনে করা হচ্ছে। তবে এই কমিটি গঠনের বিষয়ে এখনও অফিশিয়ালি তৃণমূলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তাই এই টোটকায় বিক্ষুব্ধরা ভোট ময়দান থেকে কতখানি সরবেন তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।  

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ