‘আমাকে এবং আমার সন্তানকে সুন্দরভাবে বাঁচতে দিন’, শাকিব খানকে বুবলী

আমার সবচেয়ে খারাপ লেগেছে একটা বিষয়, যেই মানুষটার জন্য কিছু মানুষ আমাকে ভুল ভেবেছে, সেই মানুষটাকে হয়তো বিশ্বাস করে আমি ভুল করেছি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার শাকিব খানকে নিয়ে প্রতিনিয়ত চর্চা তুঙ্গে থাকে। তাঁর পেশাগত হোক বা ব্যক্তিগত, উভয় জীবনেই গণমাধ্যমের দখল থাকে সবসময়। কিছুদিন আগেই তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল, এমনকী একজন প্রযোজক তাঁর বিরুদ্ধে মামলাও করেন। এরপর সমস্ত অভিযোগ উঠিয়ে অভিনেতা পাল্টা সেই প্রযোজকের বিরুদ্ধে মানহানির মামলা করেন। সেই মামলার এখনও সুরাহা হয় নি। তবে শাকিব খান তাঁর ব্যক্তিগত জীবনের কারণে বেশি চর্চিত হন। অপু বিশ্বাস এখন তাঁর জীবনে প্রাক্তন। আর এখন দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী বুবলীকেও প্রাক্তন বলে দাবি করছেন শাকিব। কিন্তু বুবলীর সঙ্গে এখনও শাকিবের ডিভোর্সই হয় নি। এই নিয়ে বেশ কয়েকদিন ধরেই তোলপাড় চলেছে বাংলাদেশের গণমাধ্যমগুলি। যদিও বিয়ের বিষয়টি অনেক পরেই প্রকাশ্যে এনেছেন বুবলী। সন্তানের ছবি প্রকাশ্যে আসার পরেই শাকিবের স্ত্রী ও সন্তানের হিসেবে দাবি করেন তিনি।

যদিও শাকিব নিজেও স্বীকার করেছেন যে, তিনি বুবলীকে বিয়ে করেছেন। এদিকে কিছুদিন আগেই শাকিব খান ধুম করে বলে ওঠেন বুবলীর সঙ্গে অনস্ক্রীন-অফস্ক্রিন কোনও সম্পর্কই রাখবেন না তিনি, তবে সন্তান শেহজাদার দায়িত্ব পালন করবেন। এরপরই বুবলী বলেন, শাকিব কে চিনতে পারছেন না তিনি এখন, তাঁদের এখনো ডিভোর্স হয়নি। সুতরাং তিনি একা কী ভাবে সিদ্ধান্ত নেন। আসলে সন্তান শেহজাদ খান বীরকে প্রকাশ্যে আনার পর থেকেই শাকিব-বুবলীর মধ্যকার সম্পর্ক শিথিল হয়ে পড়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই পরিপ্রেক্ষিতেই বুবলী কাঁদতে কাঁদতে শাকিব খানকে উদ্দেশ্য করে বললেন, ‘আপনি আপনার মতো ভালো থাকুন, আমাকে ও আমার সন্তানকে একটু সুস্থভাবে বাঁচতে দিন। সে আমাকে যেভাবে অসম্মান করেছে, যেভাবে আমাকে নিয়ে মিথ্যা অপপ্রচারগুলো করছে। আমার সবচেয়ে খারাপ লেগেছে একটা বিষয়, যেই মানুষটার জন্য কিছু মানুষ আমাকে ভুল ভেবেছে, সেই মানুষটাকে হয়তো বিশ্বাস করে আমি ভুল করেছি। কিন্তু সেই মানুষটার শেল্টারটাই তো আমার সবচেয়ে বড় প্রয়োজন ছিল। অথচ উনি আমার সঙ্গে যে কাজটা করলেন এবং আমি আমার বাচ্চাকে নিয়ে বেঁচে থাকার জন্য যে কাজ করছি, সেই কাজের জায়গাগুলোতেই তিনি অন্যরকম অবস্থা তৈরি করছেন। এত অপরিচিত হয়ে গেলেন আপনি? আমাকে তো আপনি খুব ভালো করে চিনেন। কেন এগুলো করছেন? আপনার কোনো সিদ্ধান্ত থাকলে সেটি আপনি আপনার মতো করে নিন। আমি চাই না, বিষয়গুলো কোনো নোংরামির দিকে যাক। একদিন শিল্পী শাকিব খান না, সুপারস্টার শাকিব খান না, ব্যক্তি শাকিব খান হিসেবে একটা রুমে বসে চিন্তা করবেন। অনুরোধ করছি, কোনো মিথ্যা অপপ্রচার দিয়ে আমাদের শেহজাদকে আর অপমান করবেন না।”

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত