নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোরের দিকে কুয়াশার দাপট, সঙ্গে হালকা ঠাণ্ডা হাওয়া। ঘুম ভাঙতেই শীতের আমেজ বেশ ভালভাবেই টের পাচ্ছেন রাজ্যবাসী। বেলা বাড়লে অবশ্য রোদের তেজে কিছুটা বাড়ছে তাপমাত্রা। কিন্তু সূর্য অস্ত যেতেই ফের অনুভূত হচ্ছে ঠাণ্ডা। অর্থাৎ, ধীরে ধীরে শীতের পথে এগোচ্ছে বাংলা। নভেম্বরের শেষ সপ্তাহে আবহাওয়ার এই বদল আরও স্পষ্ট হচ্ছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বরের) আবহাওয়ার পূর্বাভাসেও মিলছে তেমনই ইঙ্গিত। ভারতীয় আবহাওয়া দফতর (IMD)-এর পূর্বাভাস অনুযায়ী, আপাতত রাজ্যের অধিকাংশ জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা। বৃষ্টির কোনও উল্লেখযোগ্য পূর্বাভাস নেই। তবে ভোর ও রাতের দিকে ঠান্ডার অনুভূতি বাড়তে পারে।

আজ কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকার সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির আশপাশে থাকতে পারে। বৃহস্পতিবার সকালে আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৯ ডিগ্রি কম। ফলে সকাল থেকেই ঠান্ডার অনুভূতি রয়েছে। বেলা বাড়লে রোদের কারণে কিছুটা তাপমাত্রা বাড়বে। তবে সন্ধ্যা থেকে ফের নামবে পারদ। রাতের দিকে শীতের আমেজ আরও বেশি অনুভূত হতে পারে। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পূর্বাভাস অনুযায়ী, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা।

আরও পড়ুন: মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

তবে তাপমাত্রার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তার পর তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের অনুভূতি আরও বাড়তে পারে। উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা আটটি জেলাতেই মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা। পাহাড়ি এলাকায় এমনিতেই ঠান্ডার অনুভূতি বেশি। আগামী দু’দিনে উত্তরবঙ্গের কিছু জায়গায় রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে ভোর ও রাতের দিকে ঠান্ডা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত