হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার। রোহতকে এলোপাথাড়ি গুলিতে খুন হলেন চার যুবক। বুধবার (২৫ নভেম্বর) গভীর রাতে খারাওয়ার থানার কাছে একটি ধাবায় এই হামলার ঘটনা ঘটে। পাঁচ সশস্ত্র আততায়ী চার চাকা গাড়িতে চেপে এসে ধাবার ভিতরে ঢুকে চার যুবককে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চার জনের। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুই গ্যাংয়ের মধ্যে চলা সংঘর্ষের জেরেই এই খুনের ঘটনা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে খবর, বুধবার রাত প্রায় ১ টা নাগাদ হরিয়ানার রোহতকের খারাওয়ার থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি ধাবায় এই হামলায় ঘটনাটি ঘটে। পাঁচ জন সশস্ত্র আততায়ী একটি চার চাকা গাড়িতে চেপে সেখানে আসে। গাড়ি থেকে নেমেই তারা সোজা ধাবার ভিতরে ঢুকে পড়ে। তার পর সেখানে থাকা চার যুবককে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন যুবকের। চতুর্থ যুবক প্রাণ বাঁচাতে সেখান থেকে পালানোর চেষ্টা করেন। কিন্তু আততায়ীরা তাঁকেও লক্ষ্য করে গুলি চালায়। মৃত্যু হয় তাঁরও। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, এই হামলার নেপথ্যে রয়েছে দুই গ্যাংয়ের পুরনো শত্রুতা। কিছু দিন ধরেই বাবা গ্যাং এবং হিমাংশু ভাউ গ্যাংয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। বুধবার রাতের হামলাও সেই গ্যাং-যুদ্ধেরই পরিণতি বলে মনে করছেন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, ধাবায় খুন হওয়া চার যুবকই হিমাংশু ভাউ গ্যাংয়ের সদস্য ছিলেন। 

আরও পড়ুন: এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

ঘটনার তদন্ত শুরু করেছে রোহতক পুলিশ। পাঁচ আততায়ী কী ভাবে সেখানে পৌঁছল, হামলার পর তারা কোন পথে পালাল এবং এই খুনের ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। থানার এত কাছে এমন ভয়াবহ হামলার ঘটনায় নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। 

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর